আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

লাখাইয়ে একজনকে কুপিয়ে হত্যা 

  • আপলোড সময় : ১১-০১-২০২৪ ০১:১৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৪ ০১:১৭:৩৪ অপরাহ্ন
লাখাইয়ে একজনকে কুপিয়ে হত্যা 
লাখাই, (হবিগঞ্জ) ১১ জানুয়ারি : লাখাই উপজেলায় মেলা থেকে ফেরার পথে বুধ লাল দাস (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। নিহত বুধ লাল  দাস বুল্লা ইউনিয়নের  হিয়ালাকান্দি গ্রামের মহারাজ দাসের ছেলে। বুধবার (১০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে বড়গাঁও গ্রাম থেকে ফেরার পথে রাস্তায় দুষ্কৃতিকারীরা এ হত্যাকাণ্ড ঘটায়।
জানা যায়, গতকাল রাতে বুধ লাল দাস পার্শ্ববর্তী ভরপুর্নি - ভরগাঁও গ্রামে মেলাতে যান। সেখান থেকে গভীর রাতে ফেরার পথে কাঁঠালকান্দি নামক মাঠের পাশে কে বা কারা তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে যায়। বৃহস্পতিবার ভোর বেলা  লোকজন তার রক্তাক্ত দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দত্তক পরিবারের অপেক্ষায় ১২ বছরের লাইলা

দত্তক পরিবারের অপেক্ষায় ১২ বছরের লাইলা