আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

মাধবপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে ধস্তাধস্তিতে ভাইয়ের মৃত্যু 

  • আপলোড সময় : ১২-০১-২০২৪ ০১:২২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৪ ০১:২২:২৯ অপরাহ্ন
মাধবপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে ধস্তাধস্তিতে ভাইয়ের মৃত্যু 
মাধবপুর (হবিগঞ্জ) ১২ জানুয়ারি :মাধবপুরে  পূর্ব বিরোধের জের ধরে ভাইয়ে ভাইয়ে হাতাহাতি ও ধস্তাধস্তির জের ধরে ঔষুধ ব‍্যবসায়ী সুভাষ চন্দ্র পাল (৫৫) মারা গেছেন। শুক্রবার সকালে উপজেলার বেঙ্গাডোবা গ্রামে এঘটনা ঘটে। নিহত সুভাষ  এগ্রামের মৃত জয় চন্দ্র পালের ছেলে। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার  করে ময়নাতদন্তের জন‍্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সুভাষ পাল নোয়াপাড়া বাজারে ফার্মেসি ব্যবসা করেন।  সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় বসত বাড়িতে পূর্ব বিরোধের জের ধরে তার ভাই শ্রীবাস চন্দ্র পাল (৪৫)ও   সুমিত চন্দ্র পাল সনু (৪০) সঙ্গেকথা কাটাকাটি হয়। বাড়ি থেকে কথা কাটাকাটি শেষে সুভাষ  ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে কাউছারনগর মোড় এর পশ্চিম পাশে  পুনরায় ভাইদের মধ‍্যে ধাক্কাধাক্কি এবং দস্তা দস্তি হয়। এরপর সুভাষ  ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে নোয়াপাড়া বাজারস্থ পপুলার হাসপাতালে নিলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভিকটিমের  আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন মৃত্যু নিশ্চিত করার জন্য মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। মাধবপুর উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের মৃত্যু নিশ্চিত করেন। মাধবপুর থানার  ইন্সপেক্টর  তদন্ত আতিকুর রহমান  বলেন মৃতদেহ উদ্ধার  করা হয়েছে। ময়নাতদন্তের জন‍্য হবিগঞ্জ সদর হাসপাতালে  পাঠানো  হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।  ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র