আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার

ডামী নির্বাচন বাতিলের দাবিতে বৃটিশ প্রধানমন্ত্রীর অফিসের সামনে বিক্ষোভ

  • আপলোড সময় : ১২-০১-২০২৪ ০১:২৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৪ ০১:২৬:৫২ অপরাহ্ন
ডামী নির্বাচন বাতিলের দাবিতে বৃটিশ প্রধানমন্ত্রীর অফিসের সামনে বিক্ষোভ
লন্ডন, ১২ জানুয়ারি : গত ৭ই জানুয়ারী অনুষ্ঠিত ভোটার শূণ্য সিলেকশনের ডামী প্রহসনের নির্বাচনের প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে যুক্তরাজ্য বিএনপি’র উদ্যোগে ৯ই জানুয়ারী মঙ্গলবার ১০নং ডাউনিং স্ট্রীটের সামনে বেলা এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লন্ডনের বিভিন্ন এলাকা থেকে যুক্তরাজ্য বিএনপি এবং এর অংগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী প্রচন্ড ঠান্ডা  উপেক্ষা করে খন্ড, খন্ড মিছিল সহকারে ১০নং ডাউনিং স্ট্রিটের সামনে জড়ো হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের উপর থেকে মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে  স্লোগানে, স্লোগানে প্রকম্পিত করে তুলে ১০নং ডাউনিং স্ট্রিটের সম্মুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে যুক্তরাজ্য বিএনপি’র সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। সমাপনী বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক। তিনি বিভিন্ন তথ্য প্রমানের ভিত্তিতে গত ৭ই জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের ভোটারদের বর্জনের মাধ্যমে ভোটার শূণ্য ভোট কেন্দ্রের চিত্র, রাতেই ব্যালটে সিল মারা, শিশুদের কর্তৃক সিল মারা, কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভর্তি সহ নানা প্রহসণের চিত্র তুলে ধরেন। তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আহবানে বাংলাদেশের জনগন ও ভোটারদের ডামী মার্কা প্রহসণের নির্বাচন বর্জন করায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপি’র পক্ষ থেকে বাংলাদেশের জনগন ও ভোটারদের ধন্যবাদ জানান।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ,  সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, জিয়াউর রহমান ফাউন্ডেশন সর্ব ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারন সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, যুক্তরাজ্য বিএনপি’র প্রচার সম্পাদক ডালিয়া বিনতে লাকুরিয়া, লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দিন আহমদ আকমাল, যুক্তরাজ্য যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান রিয়াজ, লন্ডন মহানগর যুবদলের সাধারন সম্পাদক মোঃ নিয়ামুল হক মাক্সীম, যুগ্ম সম্পাদক মোঃ নাজমুল হক তুষার, লন্ডন সিটি যুবদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান, সহ সাধারন সম্পাদক মইনুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, ত্রান ও পুনর্বাসন সম্পাদক মোঃ আজমল হোসেন, লন্ডন সিটি যুবদলের মোহাম্মদ আব্দুল খয়ের, মোঃ শহিদুল ইসলাম লিটন, মোহাম্মদ কামরান হাসান রাকীব, মোঃ রাসেল, ফরহাদ আহমেদ রাজীদ, মোঃ নাজমুল ইসলাম, মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ খাইরুল এনাম, আনোয়ার হোসেন, মোঃ আব্দুল মমিন, শাহ রহমান, রবিন হাওলাদার, হাসনে হেনা জানী, খালেদ আহমদ প্রমূখ।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি

পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি