আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নৈশ ভোজ আজ 

  • আপলোড সময় : ১৪-০১-২০২৪ ০২:৫৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৪ ০৩:২৮:১০ অপরাহ্ন
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নৈশ ভোজ আজ 
হ্যামট্রাম্যাক, ১৪ জানুয়ারি : ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রোববার সন্ধ্যা ৬টায় শহরের মদিনা রেষ্টুরেন্টে এক আলোচনা সভা ও নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।
মিশিগান স্টেট ছাত্রলীগ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশিগান মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব।
মিশিগান স্টেট ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক খাজা আফজল হোসেন, যুগ্ম আহ্বায়ক কাজী মামুন, এ জে পাশা, ইমরান এইচ নাহিদ,  রেজাউল হাসান, আরিফ আরমান জিসান এবং মিনহাজ চৌধুরী এক যুক্ত বিবৃতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, পাকিস্তান প্রতিষ্ঠার পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তৎকালীন ছাত্র নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন এই সংগঠনটি। পরে ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ৬৯ এর গণ আন্দোলন সর্বোপরি মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে সংগঠনটি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী