আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

মিশিগানে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ১৫-০১-২০২৪ ০১:১৫:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৪ ০১:৩৪:৩৫ অপরাহ্ন
মিশিগানে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
হ্যামট্রাম্যাক, ১৫ জানুয়ারি : আলোচনা সভা, কেক কাটা ও নৈশভোজের মধ্যে দিয়ে মিশিগানে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল রোববার রাতে শহরের মদিনা রেস্টুরেন্টে  মিশিগান স্টেট ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্ববায়ক খাজা আফজাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্ববায়ক রেজাউল হাসান, আরিফ আরমান জিসান ও  মিনহাজ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সালেহ আহমদ বাদল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান স্টেট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবুল হোসেন, স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সালেক আহমদ, স্টেট যুবলীগের সিনিয়র সভাপতি মুমিন হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বী আলম। এছাড়াও আরো বক্তব্য রাখেন যুবলীগের সম্পাদক মন্ডলির সদস্য আনোয়ার হোসেন, রাজ রহমান, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক কমিটির সদস্য এন,এফ আবদুল্লাহ, শাহীন শিপু জামান, বর্ষান দে,  সাব্বির আহমদ, রনি মিয়া, দেলওয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের অন্যান্য সদস্য এবংজাতীয় চার নেতার প্রতি সম্মানপূর্বক এক মিনিট নীরবতা পালন করা হয়।  জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। যে সংগঠনের নাম বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না। বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস। ছাত্রলীগ জন্মলগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে অনন্য ভূমিকা পালন করেছে ছাত্রলীগ। বক্তারা আরও বলেন, এখন সময় হয়েছে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়া। আলোচনা সভা শেষে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা হয়। পরে  সকলকে নৈশভোজে আপ্যয়ন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা