আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত
সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

পন্টিয়াকে গুলিতে ১ জন নিহত, আহত ১

  • আপলোড সময় : ১৬-০১-২০২৪ ১২:৪০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৪ ১২:৪০:০৫ পূর্বাহ্ন
পন্টিয়াকে গুলিতে ১ জন নিহত, আহত ১
পন্টিয়াক, ১৬ জানুয়ারি : ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিস পন্টিয়াকে গুলিবর্ষণের ঘটনায় একস সন্দেহভাজনকে খুঁজছে। গত রোববার বিকাল ৪টার দিকে পন্টিয়াকের সাউথ জনসন অ্যাভিনিউয়ের কাছে ওয়েস্ট হুরন স্ট্রিটের ৪০০ নম্বর ব্লকের একটি স্থানে গুলি বর্ষণের খবরে ডেপুটিদের ডাকা হয়। 
পুলিশ জানায়, তারা এসে একটি স্ট্রিপ মলের পার্কিং লটে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে দেখতে পায়। ভুক্তভোগী ডেপুটিদের বলেছিলেন যে তিনি এবং তার চাচাতো ভাইকে শপিং মলের একটি ব্যবসায়ের মধ্যে গুলি করা হয়েছিল। চিকিৎসকরা না আসা পর্যন্ত ডেপুটিরা ২৫ বছর বয়সী ওই ব্যক্তিকে সহায়তা প্রদান করেন। এদিকে, অতিরিক্ত ডেপুটিরা ব্যবসায় প্রবেশ করেন এবং গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে মেঝেতে পড়ে থাকতে দেখেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তদন্তকারীরা তাকে ক্লিনটন টাউনশিপের বাসিন্দা জেসন মার্কেল (২৭) বলে শনাক্ত করেছেন। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি গুলিবিদ্ধ অবস্থায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা ডেপুটিদের জানিয়েছেন, ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কাজনক। গুলি বর্ষণ বা সন্দেহভাজনদের সম্পর্কে তথ্য থাকলে মিশিগানের ক্রাইম স্টপার্সের 1-800-SPEAK-UP. এই নম্বরে কল করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ