আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

ফেঞ্চুগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

  • আপলোড সময় : ২০-০১-২০২৪ ০৪:২২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৪ ০৪:২২:২৩ পূর্বাহ্ন
ফেঞ্চুগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন
সিলেট, ২০ জানুয়ারি : সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে (চতুর্থ ধাপে) সমাজ সেবক, লন্ডন বেক্সহিল উত্তর প্রদেশের সাবেক মেয়র, মানবিক ব্যক্তিত্ব, কাউন্সিলর আবুল আজাদ এর পৃষ্ঠপোষকতায় শীতকালীন উপহার হিসেবে শীতবস্ত্র  বিতরণ করা হয়েছে। গতকাল ১৯ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায়ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও এর দক্ষিণ ফুলবাড়ি এলাকায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত মানবিক কার্যক্রমে মাইজগাঁও এর দক্ষিণ ফুলবাড়ি এলাকার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে এই শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ ফখরু মিয়া। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়ার উদ্বোধনী বক্তব্য ও সঞ্চালনায় অতিথি ছিলেন যথাক্রমে অত্র এলাকার হাফিজ আলাউদ্দিন,আহাদ মিয়া, মুরব্বি ইছাক, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, দিলু বড়ুয়া, শেলু বড়ুয়া, সৈয়দা রোকেয়া সুলতানা, আব্দুল মালেক, হেলেন বেগম, হাদিউল ইসলাম শাহারিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ।
বক্তাগণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে সহায়তা করায় মানবতাবাদী ব্যক্তিত্ব কাউন্সিলর আবুল আজাদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য সহ দাতার অসুস্থ সন্তানের দ্রুত সুস্থতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার