আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

কম্বল বিতরণের সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মেয়র

  • আপলোড সময় : ২০-০১-২০২৪ ০৪:২৯:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৪ ০৪:২৯:১৪ পূর্বাহ্ন
কম্বল বিতরণের সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মেয়র
নীলফামারী, ২০ জানুয়ারি (ঢাকা পোস্ট) : নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু মারা গেছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটের দিকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। 
পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়র ইলিয়াস শুক্রবার (১৯ জানুয়ারি) দিনভর পৌর এলাকার বিভিন্নস্থানে প্রান্তিক মানুষের খোঁজ খবর নেন ও কম্বল বিতরণ করেন। রাতে পৌরসভার সতিঘাট এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। কম্বল বিতরণের সময় ঠান্ডায় কাঁপছিলেন তিনি। সেখানকার কার্যক্রম শেষে গাড়িতে উঠার সময় মেয়র ইলিয়াস মাটিতে লুটিয়ে পড়েন। এসময় মেয়রকে দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেয়র ইলিয়াসের মৃত্যুর খবরে হাসপাতালে ভিড় করেন পৌর কর্তৃপক্ষ, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ অগণিত মানুষ। শোকের ছায়া নামে গোটা শহরে। মেয়রের পৌর শহরের বাসস্ট্যান্ডের কাজে বাড়িতে তাকে একনজরে দেখতে আসেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা।
মেয়র ইলিয়াস হোসেন বাবলু তৃণমূল থেকে উঠে আওয়ামী লীগের রাজনীতিতে। তিনি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও ধর্মীয় সংগঠনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তিনি জলঢাকা পৌর আওয়ামী লীগের অন্যতম সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৪ সালে পৌরসভার দ্বিতীয় নির্বাচনে জলঢাকা পৌর মেয়র নির্বাচিত হন। পাঁচ বছর সফলতার সাথে তিনি পৌরসভা পরিচালনা করেন। জনতার কাছে মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত লাভ করেন। এরপর ২০২০ সালে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
মেয়র ইলিয়াস হোসেন বাবলু ব্যক্তি জীবনে স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে জলঢাকা স্টেডিয়াম মাঠে প্রথম জানাজা ও বাদ আছর উত্তর কাজিরহাট গ্রামের পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে তাকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর