আমেরিকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত
মিশিগানে মতবিনিময়কালে দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর

সাংবাদিকতা এমন একটি পেশা চাইলেই সরে থাকা যায়না

  • আপলোড সময় : ২০-০১-২০২৪ ০৪:৩১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৪ ০৪:৩১:১৮ পূর্বাহ্ন
সাংবাদিকতা এমন একটি পেশা চাইলেই সরে থাকা যায়না
ওয়ারেন, ২০ জানুয়ারি " সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক, জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস উন নূরের সাথে মতবিনিময় করেছেন মিশিগানে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। শুক্রবার স্থানীয় সময় সকালে মিশিগানের বিসমিল্লাহ কাবাব এন কারি ক্যাফের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক মুকতাবিস-উন-নূরকে ফুল দিয়ে বরণ করেন মিশিগানের গণমাধ্যম কর্মীগণ।
বরেণ্য সাংবাদিক মুকতাবিস উন নূর মিশিগান আগমণ উপলক্ষে বাংলা প্রেসক্লাব মিশিগানের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছানের সভাপতিত্বে ও সাংবাদিক মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এনটিভি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, টিবিএন-২৪ এর তোফায়েল রেজা সোহেল, বাংলা ভিশনের সাহেল আহমেদ, ফ্রিল্যান্স সাংবাদিক মুহাম্মদ জেবরুল ইসলাম খোকন, মুহাম্মদ মইনুল হক, মাহফুজুর রহমান ও দৈনিক জালালাবাদের সুলায়মান আল মাহমুদ।
মতবিনিময় সভায় সিলেট প্রেসক্লাবের ৬ বারের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে আমাদের সাংবাদিকগণ এভাবে ঐক্যবদ্ধ রয়েছেন দেখে খুব ভালো লাগলো। সাংবাদিকতা এমন একটি পেশা যেখান থেকে চাইলেই সরে থাকা যায়না। আর থাকা উচিতও নয়। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সাংবাদিকেরা সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। তা আমাদের জন্য গর্বের। দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমি একদল সৎ ও নীতিবান সাংবাদিক তৈরীর চেষ্টা করেছি। তাদের অনেকেই আজ স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করছেন। আমার প্রত্যাশা মিশিগানের সাংবাদিকগণ সব সময় ঐক্যবদ্ধ থাকবেন এবং এখানকার স্থানীয় বাংলাদেশী কমিউনিটির কল্যাণে কাজ করবেন।
মতবিনিময় কালে মিশিগাণের গণমাধ্যম কর্মীগণ বলেন, মুকতাবিস-উন-নূরের মতো গুণী সাংবাদিকের সান্নিধ্য পেয়ে আমরা গর্বিত। সিলেট প্রেসক্লাবের ৬ বারের সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক ছাড়াও মুকতাবিস-উন-নূর ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে যে সুমহান দায়িত্ব পালন করে যাচ্ছেন। তা সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। আমাদেরকে মুকতাবিস-ঊন-নূরের মতো গুণীজনদের সঠিক মূল্যায়ন করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার

ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার