আমেরিকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার ২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
তুষারপাত, শিলা এবং হিমশীতল বৃষ্টিপাতের পূর্বাভাস

আজ ও কাল  মিশিগানে বিপজ্জনক ড্রাইভিং পরিস্থিতি তৈরি করতে পারে

  • আপলোড সময় : ২২-০১-২০২৪ ০৪:৫৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৪ ০৪:৫৪:৫৮ পূর্বাহ্ন
আজ ও কাল  মিশিগানে বিপজ্জনক ড্রাইভিং পরিস্থিতি তৈরি করতে পারে
ডেট্রয়েট, ২২ জানুয়ারি : আবহাওয়াবিদরা আজ সোমবার ও কাল মঙ্গলবার মিশিগানে তুষারপাত, শিলা এবং হিমশীতল বৃষ্টিপাতের মিশ্রণের পূর্বাভাস দিয়েছেন। হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করার কারণে বিপজ্জনক ড্রাইভিং পরিস্থিতি তৈরি করতে পারে। পূর্বাভাসের কারণে অ্যামট্র্যাকের কর্মকর্তারা গতকালের মতো আজ সোমবার মিশিগানে ট্রেন রুট বাতিল করেছেন বলে জাতীয় যাত্রীবাহী রেল সংস্থা জানিয়েছে। উলভারিন সার্ভিসের ৩৫১, ৩৫২, ৩৫৩ ও ৩৫৪টি ট্রেন সোমবার বাতিল করা হয়েছে। এই ট্রেনগুলো   শিকাগো থেকে পন্টিয়াকে  যাতায়াত করে থাকে। পথিমধ্যে নিউ বাফেলো, জ্যাকসন এবং  ইউনিভার্সিটি অব মিশিগানের কাছে  অ্যান আরবার, এবং মেট্রো ডেট্রয়েটের   আশেপাশের স্টেশনে যাত্রাবিরতি দেয়। ডেট্রয়েটের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের রোববার এক টুইট বার্তায় বলা হয়েছে, সোমবার রাতে হালকা তুষারপাতের কারণে সোমবার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, মঙ্গলবার আই-৬৯ এর উত্তরে তুষারপাত এবং আই-৯৪ এর দক্ষিণে হিমশীতল বৃষ্টি এবং এর মধ্যে একটি ট্রানজিশন জোন নিয়ে আসবে। সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে কিছু এলাকায় ১ ইঞ্চি বা তার বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় হিমশীতল বৃষ্টিপাত দশমিক ৫ ইঞ্চির কম জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্র্যান্ড র ্যাপিডসের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ওই এলাকায় ১ থেকে ৩ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত তুষারপাত, শিলা এবং হিমশীতল বৃষ্টির মিশ্রণের সম্ভাবনা রয়েছে।;মঙ্গলবার সকালে মূলত আই-৯৬ এর দক্ষিণে কিছু বরফ জমতে পারে। বেশিরভাগ তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আই -৯৬ এর উত্তরে  সম্ভবত ১ থেকে ৩ ইঞ্চি সপ্তাহের মাঝামাঝি একটি উষ্ণতা আশা করা হচ্ছে এবং বুধবারের মধ্যে বৃষ্টিতে পরিবর্তিত হবে,সাইটটি বলেছে। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
৪০তম ফোবানা উপলক্ষে ভার্জিনিয়ায় প্রবাসীদের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত

৪০তম ফোবানা উপলক্ষে ভার্জিনিয়ায় প্রবাসীদের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত