আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

ধর্ম হলো মানবজাতির সামগ্রিক কল্যাণের  জন্য একটি উপাদান বিশেষ : লোকজিৎ মহাথের

  • আপলোড সময় : ২২-০১-২০২৪ ০৫:১২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৪ ০৫:১২:৪৪ পূর্বাহ্ন
ধর্ম হলো মানবজাতির সামগ্রিক কল্যাণের  জন্য একটি উপাদান বিশেষ : লোকজিৎ মহাথের
সিলেট, ২২ জানুয়ারি : স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ধর্মীয়-জ্ঞানভিত্তিক নানা জিজ্ঞাসা এবং বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির বিভিন্ন প্রশ্নের উত্তর কিংবা যুক্তিসঙ্গত ব্যাখা জানার সুযোগ করে দেয়ার জন্য চারুআড্ডা লাইভ ‘শিক্ষাবৃত্ত/Study Circle শুরু করেছে ।
চারুআড্ডার প্রতিষ্ঠাতা চারুউত্তম বড়ুয়ার পরিচালনায় চারুআড্ডা লাইভ ‘শিক্ষাবৃত্ত/Study Circle 05 এ ২১ জানুয়ারি রাত ৯ ঘটিকায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর/ব্যাখা দেন চান্দগাঁও শাক্যমুণি সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সদ্ধর্মকোবিদ এস লোকজিৎ মহাথের।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসকল মেধাবী শিক্ষার্থীরা যুক্ত ছিলেন: দিবা আক্তার : ৪র্থ বর্ষ, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নিঝুম বড়ুয়া : ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ঢাকা, মোছাঃ সিরাজুম মনিরা : ৩য় বর্ষ, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ, মেহরাজ মোবারক : ৩য় বর্ষ, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রিয়াঙ্কা বড়ুয়া : ১ম বর্ষ (বিজ্ঞান), বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম, নাফিজ ইমতিয়াজ নিলয়: ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজ, চট্টগ্রাম, সীমান্ত বড়ুয়া: সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সিলেট।
শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এস লোকজিৎ মহাথের বলেন,‘ধর্ম’ হলো মানবজাতির সামগ্রিক কল্যাণের জন্য একটি উপাদানবিশেষ, যেখানে মানুষের সর্বাঙ্গীন কল্যাণ, মঙ্গল ও সুখ-শান্তি বিদ্যমান। ধর্ম মানুষের নীতিবোধ ও আদর্শকে গড়ে তোলে। এ জন্যই ধর্মের সঙ্গে ব্যক্তির, পরিবার ও সমাজের সম্পর্ক গভীর ও অবিচ্ছেদ্য। সুতরাং যেসব কর্মে ন্যায়-নীতি বা সদাচার থাকবে, তাকে বলা হয় সধর্ম। আর যেসব কর্মে এ গুণাবলির অভাব সেটি হলো ‘অধর্ম’। অতএব, মানুষ যদি জীবনাচরণে, কর্মে ও চিন্তায় এবং জ্ঞান ও মননশীলতায় বড় না হয়, তাহলে সে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে না। এ জন্যই বৌদ্ধ ধর্মে শীলাচার জীবন এবং নৈতিকতার কথা বারবার বলা হয়েছে। বৌদ্ধ ধর্ম শুধু আধ্যাত্ম সাধনার জন্য মুক্তি বা নির্বাণ লাভের কথা বলেনি, বরং এতে জীবনের সব ক্ষেত্রে মন্দ বা অসৎ প্রবণতা থেকে মুক্তি এবং জীবনের সব কার্যকলাপে সৎ, নির্লোভ, নির্মোহ এবং বিত্ত-বৈভবে অনাসক্ত ও তৃষ্ণাবিমুক্ত হতে হবে। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজ জীবনে একই ভূখন্ডে, একই বলয়ে বসবাস করতে হলে নানান ধর্ম, গোত্র, বর্ণ সম্প্রদায় এবং বিভিন্ন ভাষাভাষী লোকের সঙ্গে বসবাস করতে হয়। একটি বাগানে যেমন নানাজাতের ফুল থাকে; তেমনি একটি রাজ্যে বা রাষ্ট্রেও নানাজাতের মানুষ থাকবে। সুতরাং নানাজাতের সঙ্গে সহাবস্থান ও ঐক্য-সংহতির মাধ্যমে একত্রে বসবাস করে মানব জাতির ধর্ম ও সমাজের উন্নয়ন কর্ম করাই হচ্ছে বুদ্ধ ও বৌদ্ধধর্মের উপদেশ। বুদ্ধ ছোট-বড় কাউকে অবজ্ঞা করেননি। জাত-পাত বিচার করেননি। তিনি সকল মানুষকে কর্মগুণে প্রাধান্য দিয়েছিলেন। কারণ তিনি জানতেন সকল মানুষের মধ্যে কর্মশক্তি ও আত্মশক্তি রয়েছে। গোত্র, বর্ণ ও জাতশক্তি বড় নয়। তাই বর্ণ, শ্রেণী ও জাতশক্তির চেয়ে  কর্মশক্তিকে প্রাধান্য দিয়ে বুদ্ধ বসলসূত্রে উপদেশ দিয়ে বলেছেন-“ন জচ্চা বসলো হোতি-ন জচ্চা হোতি ব্রাহ্মণো,
কম্মনা বসলো হোতি-কম্মনা হোতি ব্রাহ্মণো।”
অর্থাৎ জন্ম দ্বারা কেউ বৃষল হয় না, জন্ম দ্বারা কেউ ব্রাহ্মণ হয় না; কর্ম দ্বারাই বৃষল হয়, কর্ম দ্বারাই ব্রাহ্মণ হয়। কর্মশক্তি সম্পর্কে বুদ্ধের কি মহাবাণী! এজন্যেই বৌদ্ধধর্মে ধর্ম ও সমাজ উন্নয়নে কর্মশক্তি ও মেধাশক্তি, প্রজ্ঞাশক্তি এবং সর্বোপরি ঐক্য-সংহতির কথা বারবার উচ্চারিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন