আমেরিকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সুপ্রীম কোর্টে হেপাটাইটিস বি বিষয়ক সচেতনতামূলক সেমিনার 

  • আপলোড সময় : ২৪-০১-২০২৪ ০২:৩৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৪ ০২:৩৫:২২ পূর্বাহ্ন
বাংলাদেশ সুপ্রীম কোর্টে হেপাটাইটিস বি বিষয়ক সচেতনতামূলক সেমিনার 
ঢাকা, ২৪ জানুয়ারি : বাংলাদেশ সুপ্রীম কোর্টের কনফারেন্স হলে হেপাটাইটিস বি বিষয়ক একটি সচেতনতামূলক সেমিনার ও স্ক্রীনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।  গতকাল ২৩ জানুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ফোরাম ফর দ্যা স্টাটি অব দ্যা লিভার, বাংলাদেশ। এতে সার্বিক সহযোগীতা প্রদান করে ল্যাব সাইন্স ডায়াগনষ্টিক।
বাংলাদেশের প্রধান বিচারপতির জাস্টিস ওবায়দুল হাসানের সভাপকিত্বে সেমিনারটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ওইতা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং রিসার্চার ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
ডা. আকবর তার বক্তব্যে হেপাটাইটিস বি ভাইরাস কিভাবে ছড়ায় এবং ছড়ায় না, বাংলাদেশে এবং বৈশ্বিক প্রেক্ষোপটে ভাইরাসটির গুরুত্ব ইত্যাদি তুলে ধরেন। হেপাটাইটিস বি শুধু বাংলাদেশেই না বরং পুরো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারন। অথচ সারা পৃথিবীর মত বাংলাদেশেও হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত বেশির ভাগ মানুষই জানেন না তারা তাদের লিভারে এ ধরনের একটি ভাইরাসের ইনফেকশন বহন করে চলেছেন।
প্রধান বিচারপতি সেমিনারটি আয়োজনের জন্য ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার, বাংলাদেশ এবং এর চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিচারকবৃন্দ তাদের পেশাগত ব্যস্ততার কারনে প্রায়শই নিজেদের শরীরের বিষয় মনোযোগী হতে পারেন না। এই প্রেক্ষাপটে এই ধরনের সেমিনার বিচারপতিবৃন্দ এবং তাদের পরিবারের সদস্য-সদস্যা এবং পাশাপাশি উচ্চ আদালতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন যে ফোরাম ফর দ্যা স্টাটি অব দ্যা লিভার, বাংলাদেশ ভবিষ্যতেও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে যৌথভাবে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাপিলেট ও হাইকোর্ট ডিভিশনের প্রায় ৭০ জন বিচারপতি উপস্থিত ছিলেন। উল্লেখ এই স্ক্রীনিং প্রোগ্রামেয় দুই শতাধিক ব্যক্তির হেপাটাইটিস বি স্ক্রীনিং করা হয়। ইতিপূর্বেও বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ফোরাম ফর দ্যা স্টাটি অব দ্যা লিভার, বাংলাদেশ সুপ্রীম কোর্টে ফ্যাটি লিভারের উপর একই ধরনের সচেতনামূলক অনুষ্ঠান এবং স্ক্রীনিং প্রোগ্রামের আয়োজন করেছিল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চা খাতের উন্নয়নে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি

চা খাতের উন্নয়নে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি