আমেরিকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২

আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সম্মাননা স্মারক পেলেন 

  • আপলোড সময় : ২৪-০১-২০২৪ ০২:৪০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৪ ০২:৪০:৪৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সম্মাননা স্মারক পেলেন 
আটলান্টিক সিটি, ২৪ জানুয়ারি : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য  সুব্রত চৌধুরীকে  “সম্মাননা স্মারক” প্রদান করা   হয়েছে।
নিউ জার্সি রাজ্যে প্রতি বছর জানুয়ারি মাস “স্কুল বোর্ড সদস্য স্বীকৃতি  মাস” হিসাবে পালিত হয়। এই মাসে স্কুল বোর্ডের সদস্যদেরকে শিক্ষার মানোন্নয়নে তাদের নিঃস্বার্থ  অবদানের জন্য স্বীকৃতি প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায়  আটলান্টিক সিটির ১৩০০ আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। পর্ষদ সভার বিরতিতে সুব্রত চৌধুরীকে বোর্ড অব এডুকেশন এর সদস্য হিসাবে স্কুল জেলার শিক্ষার মানোন্নয়নে তাঁর নিঃস্বার্থ অবদানের স্বীকৃতি স্বরূপ  তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর সুপারিনটেন্ডেন্ট ড: মিসেস লা কোয়েটা স্মল সুব্রত চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় সম্মাননা স্মারক প্রাপ্ত  অন্যান্য পর্ষদ সদস্যরা ছাড়াও নিউ জার্সি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দসহ  বিভিন্ন  কমিউনিটির  গণ্যমান্য  ব্যক্তিবর্গ  উপস্থিত  ছিলেন। তাঁরা তুমুল করতালি ও হর্ষধ্বনির মাধ্যমে সুব্রত চৌধুরীকে অভিনন্দিত করেন। লেখক- সাংবাদিক সুব্রত চৌধুরী সন্মাননা স্মারক পাওয়ায় কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘এক পাউন্ডের অনুদানে মানবতার সেবা’ বাংলাদেশে হাসপাতাল গড়ার স্বপ্ন

‘এক পাউন্ডের অনুদানে মানবতার সেবা’ বাংলাদেশে হাসপাতাল গড়ার স্বপ্ন