আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

ডিমের দামে কারসা‌জি, দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

  • আপলোড সময় : ২৪-০১-২০২৪ ১২:৫৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৪ ১২:৫৪:৩৬ অপরাহ্ন
ডিমের দামে কারসা‌জি, দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
ঢাকা, ২৪ জানুয়ারি (ঢাকা পোস্ট) : যোগসাজশের মাধ্যমে বাজারে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অপরাধে ডায়মন্ড এগকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
গত সোমবার (২২ জানুয়া‌রি) এ বিষয়ক দুটি মামলার রায় দেওয়া হয়েছে। আজ (২৪ জানুয়া‌রি) বিষয়টি প্রকাশিত হয়েছে।  
বাজারে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ২০২২ সালে প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে বেশ কয়েকটি মামলা করেছিল। এর মধ্যে দুটির শুনানি শেষে দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানার আদেশ দেয় কমিশন।
রায় আনুযায়ী ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ প্রতিযোগিতা কমিশনে জমা দিতে হবে। তা না হলে প্রতিদিন এক লাখ টাকা করে জরিমানা বাড়বে।
এ ব্যাপারে প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, যোগসাজশের মাধ্যমে বাজারে অস্বাভাবিকভাবে ডিমের দাম বাড়ানোর অপরা‌ধ প্রমাণ হওয়ায় প্রতিযোগিতা আইন ২০১২-এর ধারা ১৫ লঙ্ঘনের অপরাধে ডায়মন্ড এগকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে। 
প্রতিযোগিতা আইনের ১৫ (১) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো পণ্য বা সেবার উৎপাদন, সরবরাহ, বিতরণ, গুদামজাতকরণ বা অধিগ্রহণ সংক্রান্ত এমন কোনো চুক্তিতে বা ষড়যন্ত্রমূলক যোগসাজশে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবদ্ধ হইতে পারিবে না, যাহা প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার করে বা বিস্তারের কারণ ঘটায়, কিংবা বাজারে মনোপলি অথবা ওলিগোপলি অবস্থার সৃষ্টি করে।
আপিলের বিষয়ে আইনের ২৯ (১) ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন কমিশনের কোনো আদেশ দ্বারা কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হইলে উক্ত ব্যক্তি আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে প্রবিধান দ্বারা নির্ধারিত ফরমে ও ফি প্রদান সাপেক্ষে উহা (ক) পুনর্বিবেচনার জন্য কমিশনের নিকট; অথবা (খ) আপিলের জন্য সরকারের নিকট আবেদন করিতে পারিবেন।
তবে শর্ত থাকে যে, ধারা ২০ এর অধীন কমিশন কর্তৃক প্রদত্ত কোনো প্রশাসনিক আর্থিক জরিমানা সংক্রান্ত আদেশ দ্বারা কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হইলে তাহার উপর আরোপিত জরিমানার- (ক) ১০% অর্থ কমিশনে জমা করিয়া পুনর্বিবেচনার; বা (খ) ২৫% অর্থ সরকারের নিকট জমা করিয়া আপিলের আবেদন জরিমানার জমার রশিদসহ করিতে পারিবেন।
২০২২ সালে দেশের ১০টি পোল্ট্রি ফার্ম ও পোল্ট্রি সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে ডিমের দাম বৃদ্ধিতে কারসাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।
এর মধ্যে, মামলা নং ৩৯/২০২২ ও মামলা নং ৪৪/২০২২-এর চূড়ান্ত আদেশ এল। মামলা নং ৩৯/২০২২ ছিল ডায়মন্ড এগ কোম্পানির নামে আর মামলা নং ৪৪/২০২২ ছিল সিপি বাংলাদেশ কোম্পানির নামে।
এর আগে, গত বছরের অক্টোবরে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি সংক্রান্ত মামলায় কাজী ফার্মস ও সাগুনা ফুডস নামে দুটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করেছিল প্রতিযোগিতা ক‌মিশন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন

চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন