আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবালের ৭২ তম জন্মদিন আজ

  • আপলোড সময় : ২৫-০১-২০২৪ ১২:১৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৪ ১২:২০:০৯ অপরাহ্ন
প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবালের ৭২ তম জন্মদিন আজ
হবিগঞ্জ, ২৫ জানুয়ারি : প্রবীণ সাংবাদিক, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর ৭২ তম জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)।
হবিগঞ্জের সাংবাদিকতায় পথিকৃৎ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল সাড়ে পাঁচ দশক সময় ধরে যুক্ত আছেন সাংবাদিকতায়। তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সহ-সভাপতি ছাড়াও  বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন ওতপ্রোতভাবে।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে নানা শ্রেণী পেশার লোকজন তাঁকে শুভেচ্ছা জানান। সন্ধায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাপা হবিগঞ্জ শাখার সভাপতি বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, সহ -সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সাহিত্যিক অধ্যাপক জাহান আরা খাতুন, বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী রুহুল হাসান শরীফ, বাপা নির্বাহী সদস্য, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও  হবিগঞ্জের সাধারণ সম্পাদক সম্পাদক তোফাজ্জল সোহেল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স