আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

এবার কয়েক যুগের ময়লা আবর্জনাপূর্ন খাল পরিস্কারে নামলেন ব‍্যারিষ্টার সুমন

  • আপলোড সময় : ২৮-০১-২০২৪ ১১:৩১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৪ ১১:৩১:২১ অপরাহ্ন
এবার কয়েক যুগের ময়লা আবর্জনাপূর্ন খাল পরিস্কারে নামলেন ব‍্যারিষ্টার সুমন
মাধবপুর (হবিগঞ্জ) ২৮ জানুয়ারি : মাধবপুর উপজেলা সদরের ৪০ বছরে আবর্জনা পূর্ণ খাল পরিস্কারে নেমেছেন হবিগঞ্জ -৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শনিবার সকাল ১১টায় মাধবপুরে উপস্থিত হয়ে এ পরিস্কার অভিযান শুরু করেন। 
ক্লিন মাধবপুর নামে নবগঠিত সামাজিক  সংগঠনের আয়োজনে এ পরিস্কার অভিযান শুরু হয়।  উপজেলা সদরের প্রবেশমুখ হয়ে খাস্তি নদীতে যুক্ত হওয়া খালটির পানি পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার তিতাস নদীতে প্রবাহিত হত। যুগ যুগ ধরে খালের দু’পাশে মনুষ্যসৃষ্টি আবর্জনা দ্বারা ভরাট হয়ে গিয়েছিল। জনগনের দাবির মুখে এ খাল পরিস্কারের উদ্যেগ নেন ক্লিন মাধবপুর নামে প্রতিষ্টিত সংগঠন টি।
 মাধবপুর বাজারের প্রবীন ব্যবসায়ী মোঃ ফজলুর রহমান জানান, শিবপুরখাল নামে পরিচিত এই খালটি দিয়ে একসময়ে বিভিন্ন অঞ্চলের লোক বাজার করতে আসতো। কালের আবর্তে আজ এই খালটি ভরাট হয়ে আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে। খালের চিহ্ন হিসেবে রয়েছে কয়েক যুগ আগের একাধিক ব্রিজ। যা বর্তমানে অকেজো। খালটি পরিস্কার করায় বাজারের লোকজন দূর্গন্ধ থেকে রেহাই পাবে। খাল পরিস্কার অভিযান শুরু করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক এমপি বলেন, আমাদের চারপাশ পরিস্কারে নিজের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সরকারী বরাদ্দের পাশাপাশি নিজেরা শারীরিক পরিশ্রম করলেই সামাজিক ও রাষ্ট্রীয় দ্বায়িত্ব সঠিকভাবে পালিত হবে। সবিশেষে খাল পরিস্কারের ব্যয় বাবদ ৫ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন। এসময়  মাধবপুর পৌরসভার সাবেক মেয়র শাহ মুসলিম, বশির মিয়া, রফিক ভুইয়া, বরকত আলী সহ নবগঠিত ক্লিন মাধবপুর সংগঠনের সদস‍্য সহ কয়েকশত উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র