আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে
ইরান সমর্থিত গোষ্ঠীকে দায়ী করছেন বাইডেন

জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত

  • আপলোড সময় : ২৯-০১-২০২৪ ০১:১৮:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৪ ০১:১৮:১৫ পূর্বাহ্ন
জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত
ওয়াশিংটন, ২৯ জানুয়ারি : জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।শনিবার রাতে সিরিয়ার সীমান্তে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ওপর এই হামলা হয়। এরপরই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনায় আমেরিকা যে চুপ করে বসে থাকবে না, তা স্পষ্ট করেছেন তিনি। জানিয়েছেন, যারা দোষী, তাদের শাস্তি দেওয়া হবে। খবর মার্কিন ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের।
জানা গেছে, সিরিয়া সীমান্তের কাছে উত্তর-পূর্ব জর্ডানে আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে একটি ড্রোন হামলা করা হয়েছিল। হামলায় নিহত তিন জন ছাড়াও অনেক সেনা সদস্য আহত হয়েছেন। ইজরায়েল এবং হামাসের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এটাই আমেরিকার উপর সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। এই ঘটনার প্রতিক্রিয়ায়  বাইডেন বলেন, ‘এই দিনটি আমাদের জন্য কঠিন ছিল। গত রাতে আমরা আমাদের তিনজন সাহসী সৈনিককে হারিয়েছি। আমাদের সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আমরা চুপ থাকব না। এর জবাব দেবই।’ হামলার পেছনে ইরান সমর্থিত গোষ্ঠীর হাত আছে বলেও একটি বিবৃতিতে জানিয়েছেন বাইডেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন