আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

পদক্ষেপের আড্ডায় গান ও কবিতা

  • আপলোড সময় : ৩০-০১-২০২৪ ০১:৩৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৪ ০১:৩৪:২৮ অপরাহ্ন
পদক্ষেপের আড্ডায় গান ও কবিতা
হবিগঞ্জ, ৩০ জানুয়ারি : "গান কবিতা আড্ডায়" শিরোনামে প্রাণবন্ত অনুষ্ঠান  করেছে পদক্ষেপ। আজ মঙ্গলবার বিকেলে বার্ডস কেজি এন্ড হাই স্কুলে এই অনুষ্ঠানটি সামাজিক, পেশাজীবী নেতৃবৃন্দসহ সংস্কৃতি কর্মীদের মিলনমেলায় পরিণত হয়।
পদক্ষেপ আবৃত্তি পরিষদের সভাপতি নাসরিন হকের সভাপতিত্বে ও পদক্ষেপ প্রতিষ্ঠাতা তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা পদক্ষেপ উপদেশক এডভোকেট মীর গোলাম মোস্তফা, যুক্তরাজ্য কমিউনিটি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ফরাসুল ইসলাম, ধর্মঘর কলেজের সহকারী অধ্যাপক এরশাদ আলী, বার্ডস কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ নুর উদ্দিন জাহাঙ্গীর, শিশু সংগঠক বাদল রায়,কবি অমিতাংশু টুটুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খোয়াই থিয়েটার এর সাধারণ সম্পাদক ইয়াসিন খাঁ, নাট্যকর্মী  বাউল শিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, রূপান্তর উন্নয়ন সংস্থার কর্মকর্তা হাসান তারেক, কাজী মফিজুর রহমান, নাট্যকর্ম জুবায়েদ হোসেন, তারুণ্য সোসাইটির সভাপতি আবিদুর রহমান রাকিব, সংস্কৃতিকর্মী সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন পদক্ষেপ আবৃত্তি পরিষদ এর সদস্য সচিব কুমকুম চৌধুরী।
পদক্ষেপ কর্মীরা গান, কবিতা ও নাচ পরিবেশন করেন। বিপুলসংখ্যক দর্শকের কাছে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা