আমেরিকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টেট নির্বাচন ঘিরে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি ‘মানুষে বিনিয়োগেই টেকসই উন্নয়ন সম্ভব’- মেয়র শেফিল্ড প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার ব্রাইটন টাউনশিপে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তায় আটলান্টিক সিটিতে উৎসবমুখর ঈদ উদযাপন মেট্রো ডেট্রয়েটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা বার্ষিক আতশবাজি ঘিরে কিশোর কারফিউ বাড়াতে চায় ডেট্রয়েট মিশিগানের সড়কে গাড়ির ধাক্কায় দুই নির্মাণকর্মী নিহত গ্র্যান্ড র‍্যাপিডসে ট্রেনের ধাক্কায় নারী নিহত সায়ো টাউনশিপের ওভারপাস থেকে ফ্রিওয়েতে লাফ দিয়ে নারীর মৃত্যু ডিয়ারবর্নে ১০০তম মেমোরিয়াল ডে প্যারেড, শহীদদের প্রতি শ্রদ্ধা উডহেভেনে ৬৫ মিলিয়ন ডলারের প্রকল্পে রেল ক্রসিংয়ে বড় পরিবর্তন পন্টিয়াকে শোবার ঘরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ স্মরণ ও শ্রদ্ধায় যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে গ্রীষ্মের আগে মিশিগানের জলাশয়ের ফেনা  নিয়ে নতুন স্বাস্থ্য সতর্কবার্তা মহাকাশ প্রযুক্তির পথে বাংলাদেশি  তরুণ প্রতিভা জাকির উজ্জ্বল অর্জন ডেট্রয়েটে ‘টিন টেকওভার’ সহিংসতা, দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন ক্র্যাটম বিক্রি নিষিদ্ধ স্টার্লিং হাইটসে, ৬-১ ভোটে পাস

আটলান্টায় প্রাণের আমেজে মহর্ষি মনোমোহনের জন্মোৎসব

  • আপলোড সময় : ৩১-০১-২০২৪ ০৪:০৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৪ ০৪:০৬:৫৮ পূর্বাহ্ন
আটলান্টায় প্রাণের আমেজে মহর্ষি মনোমোহনের জন্মোৎসব
আটলান্টা, ৩১ জানুয়ারি : আমেরিকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মলয়া সঙ্গীতের রচয়িতা মরমি সাধক কবি মহর্ষি মনোমোহন দত্তের ১৪৬তম জন্মোৎসব।
মনোমোহন দত্ত ব্রিটিশ ভারতের ত্রিপুরা এবং বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে ১৮৭৭ সালে জন্মগ্রহণ করেন। মহর্ষি মনোমোহন সমকালীন নানা কুসংস্কার, সামাজিক বিভেদ, সাম্প্রদায়িকতাসহ বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে গানের মাধ্যমে প্রতিবাদ করেছিলেন। তাঁর অসাম্প্রদায়িক ভাবধারার প্রচার ও প্রসারের লক্ষ্যে তীর্থ আবৃত্তি সংগঠন এবং লীলাবতী সঙ্গীত নিকেতন ও মহর্ষি মনোমোহন ফাউন্ডেশন সম্মিলিতভাবে এই জন্মোৎসব আয়োজন করে। 
২৭ জানুয়ারি, শনিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জর্জিয়ার সেবা লাইব্রেরিতে মহর্ষি মনোমোহন দত্তের জন্মোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাঙালি কমিউনিটির বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অন্যতম আয়োজক চন্দ্রশেখর দত্ত এবং রাশেদ চৌধুরী। মহর্ষি মনোমোহন দত্তের জীবনী পাঠ করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিনা মলী। তাঁর রচিত প্রবন্ধ পাঠ করেন কল্পনা ব্যানার্জি। কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী নাহিদ ফারজানা, জয়ীতা চক্রবর্তী ও শিশুশিল্পী মর্মী বসু। উৎসবে মলয়া সঙ্গীত পরিবেশন করেন শিল্পী গোলাম মহিউদ্দিন, চন্দ্রশেখর দত্ত, ,প্রবীর ভট্টাচার্য্য, অরিন্দম চৌধুরী , রিতা দত্ত, নীল মজুমদার, শ্রাবন্তী বসু ও অনন্যা দাস। যন্ত্রসংগীতে ছিলেন অমিতাভ সেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায় ও অরিন্দম চৌধুরী। উপস্থাপনায় ছিলেন সংযুক্তা মুন এবং ফাহিম সব্যসাচী। মনোমোহন দত্ত রচিত মলয়া সঙ্গীত, কবিতা ও প্রবন্ধ শুনে উপস্থিত দর্শক-শ্রোতা মুগ্ধ হন।

প্রথমবারের মতো এই ধরণের আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন  উপস্থিত বাংলার লোকসংগীতপ্রেমীরা। মহর্ষি মনোমোহন দত্তের সাম্যবাদী ও অসাম্প্রদায়িক ভাবধারা বিশ্বময় ছড়িয়ে পড়বে - এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে নদীর বুকে ডেমোক্র্যাটদের মিলনমেলা

আটলান্টিক সিটিতে নদীর বুকে ডেমোক্র্যাটদের মিলনমেলা