আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

সন্দীপনার সপ্তাহব্যাপী ভাষা দিবসের কর্মসূচির উদ্বোধন

  • আপলোড সময় : ০১-০২-২০২৪ ০৪:১৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৪ ০৪:১৯:০৬ পূর্বাহ্ন
সন্দীপনার সপ্তাহব্যাপী ভাষা দিবসের কর্মসূচির উদ্বোধন
চট্টগ্রাম, ১ ফেব্রুয়ারি : সন্দীপনার কেন্দ্রীয় সংসদের সংগীত, নাটক, আবৃত্তি, চারুকলা, লোককলা ও নৃত্যকলা বিভাগের যৌথ  আয়োজনে মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৭ দিন ব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান আজ সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার (মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠ) পাদদেশে অনুষ্ঠিত হয়। 
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন-সাংবাদিক বেলায়েত হোসেন। সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি.কে. দাশ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি আলোচকবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভাষা সংগ্রাম পরিষদ গবেষণাকেন্দ্রের পরিচালক ডাঃ ম.আ.মুক্তাদির, বীর মুক্তিযোদ্ধা রেকি কমান্ডার গোলাম নবী, সন্দীপনা কার্যকরি সভাপতি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, চ.বি.অধ্যাপক প্রনব মিত্র চৌধুরী, ইতিহাস গবেষক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, সাংস্কৃতিক সংগঠক লায়ন দুলাল কান্তি বড়ুয়া, বিশিষ্ট সংস্কৃতিসেবী রকেট কান্তি দত্ত (প্রবাসী), সংগঠক নিবেদিতা আচার্য্য, সংগঠক সজল দাশ, নাট্যজন শেখ শওকত ইকবাল, ওস্তাদ অমলেন্দু রাহা, প্রকৌশলী রাহুল বড়ুয়া, নাট্যকর্মী জাহানারা পারুল, শিল্পী বৃষ্টি দাশ, শিল্পী জ্যোতি শর্মা, শিল্পী মৈত্রী আচার্য্য, শিল্পী বিথি রানী সিংহ,  নারী নেত্রী ডলি রানী শীল, নাট্যজন জাবের হোসেন, রাকেশ চৌধুরী, আইটি বিশেষজ্ঞ ধনঞ্জয় শর্মা, সাংবাদিক হারুন অর রশিদ, অধ্যাপক দেবু ভট্টাচার্য্য, মোহাম্মদ হোসেন প্রমুখ। 
শুরুতে দলের পক্ষ থেকে ভাষার জন্য আহুতি দানকারী শহীদানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করা হয়। আলোচনায় বক্তারা বলেন-প্রতিটি মানুষের মুখের ভাষার কোন বিকল্প হয় না। আপন ভাষায় মাকে মা বলার আনন্দ দুগ্ধ স্রোতরুপী মাতৃস্তন্য পান করার মতো। প্রতিটি জাতির কাছে তার মায়ের ভাষা এক অমূল্য সম্পদ  আর তা কোন মূল্য দিয়ে কেনা অসম্ভব। দ্বিতীয় পর্বে ভাষার গানে দলীয় পরিবেশনায় অংশ নেন সন্দীপনা সঙ্গীত বিভাগ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন