আমেরিকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’

আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মলের স্টেট অব দ্য সিটি ভাষণ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৪ ০৪:২৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৪ ০৪:২৪:৩৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মলের স্টেট অব দ্য সিটি ভাষণ
আটলান্টিক সিটি, ৩ ফেব্রুয়ারি :গতকাল শুক্রবার নিউ জার্সি রাজ্যের  আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল তাঁর বার্ষিক “স্টেট অব দ্য সিটি” ভাষন প্রদান করেন। ওইদিন দুপুরে  মেয়র মার্টি স্মল হার্ডরক ক্যাসিনোর  বলরুমে মেট্রোপলিটান বিজনেস এন্ড সিটিজেনস এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে “স্টেট অব দ্য সিটি” ভাষন প্রদান করেন। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউ জার্সি রাজ্যের কমিউনিটি এফেয়ার্স বিভাগের অস্থায়ী কমিশনার মিসেস জ্যাকুলীন এ সুয়ারেজ ।

মেয়র তাঁর ভাষনে চলতি বছর আটলান্টিক সিটির অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে  তাঁর  বিভিন্ন পরিকল্পনা, নগর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগের লক্ষ্য ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এছাড়া তাঁর বলিষ্ঠ নেতৃত্বে  আটলান্টিক সিটির বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে তার বিস্তারিত বিবরনও তুলে ধরেন। 

অনুষ্ঠানে  ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সিটি কাউন্সিলরগণ, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আটলান্টিক  সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক, বিএএসজে কর্মকর্তা গিয়াসউদদীন পাঠান, মো. আইয়ুব, মোঃ মনিরুজামান, বেলাল হোসেন ভূঁইয়া, আব্দুর রহিম,আবু নসর উপস্থিত ছিলেন। মেয়রের  “স্টেট অব দ্য সিটি” ভাষন সম্পর্কে  বিএএসজের  নেতৃবৃন্দ এই প্রতিবেদকের কাছে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে কানাডাপ্রবাসী লায়েকুল  হক চৌধুরীকে ঘিরে মতবিনিময়

নিউইয়র্কে কানাডাপ্রবাসী লায়েকুল  হক চৌধুরীকে ঘিরে মতবিনিময়