আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

সরস্বতী পূজা উপলক্ষে শিবমন্দিরে প্রস্তুতি সভা

  • আপলোড সময় : ০৫-০২-২০২৪ ১২:১৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৪ ১০:৪৮:৫২ পূর্বাহ্ন
সরস্বতী পূজা উপলক্ষে শিবমন্দিরে প্রস্তুতি সভা
ওয়ারেন, ৫ ফেব্রুয়ারি : বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা সুষ্ঠু, সুন্দর ও সাত্ত্বিকভাবে উদযাপনের লক্ষে গতকাল রাতে নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 
মন্দিরের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধার সভাপতিত্বে এবং মন্দিরের সাংস্কৃতিক কো অর্ডিনেটর সৌরভ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মন্দিরের চিপ কো অর্ডিনেটর রতন হালদার, প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু, তপন শিকদার, স্বদেশ রঞ্জন সরকার, অজিত কুমার দাশ,  কমলেন্দু পাল, অতুল দস্তিদার, অরুপ পুরকায়স্থ, রাহুল দাশ, বিশ্বজিত এন্দ, তন্ময় দাশ, কুলেন্দু পাল, রাজর্ষি চৌধুরী গৌরভ প্রমুখ। 
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার তিথি অনুযায়ী পূজা অনুষ্ঠিত হবে। পূজা শুরু হবে সকাল ১১টায়, হাতে খড়ি দুপুর ১টায়, এবং দুপুর ১টা ৩০ মিনিটে মহা প্রসাদ বিতরণ করা হবে। পূজার 'গ্র্যান্ড সেলিব্রেশন' ১৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হবে। সকাল ১১ টায় পূজা, ১২টায় পুষ্পাঞ্জলি, সাড়ে ১২ টায়  হাতে খড়ি, ১টা ৩০ মিনিটে প্রসাদম, দুপুর ২টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৫টায় ডিনার। পূজার চাঁদা ৩০ ডলার নির্ধারণ করা হয়েছে। পূজার মহা প্রসাদ হিসেবে ৫শ ডলার স্পন্সর করবেন বিশ্বজিত এন্দ। চিত্রাঙ্কন প্রতিযোগিতার সামগ্রী ও পুরষ্কার স্পন্সর করবেন অলক চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক