আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা

মিয়ানমার বিষয়ে এখনই কঠোর হওয়ার আহবান নতুনধারার

  • আপলোড সময় : ০৫-০২-২০২৪ ১১:২১:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৪ ১১:২১:৪১ পূর্বাহ্ন
মিয়ানমার বিষয়ে এখনই কঠোর হওয়ার আহবান নতুনধারার
ঢাকা, ৪ ফেব্রুয়ারি : মিয়ানমার সীমান্তের বিষয়ে এখনই কঠোর হওয়ার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ৫ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘মিয়ানমার সীমান্ত উত্তেজনারোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় নতুনধারার নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
এসময় সভাপতির বক্তব্যে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ভুলে গেলে চলবে না, ২০১৫ সালে নায়েক-সুবেদার রাজ্জাকের নাক কামড়ে দিয়েছিলো, সেই বছর সাধারণ মানুষদেরকেও হত্যার শিকার করেছিলো, ২০১৭ সালে এসে মিয়ানমার বাংলাদেশের সীমান্ত থেকে নায়েক সুবেদার মিজানুর রহমানকে  হত্যা করেছিলো। 
সভায় বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম, সিনিয়র শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, হাওয়া বেগম, মিজানুর রহমান প্রমুখ। 
এসময় বক্তারা আরো বলেন, বাংলাদেশকে মিয়ানমার সরকার যখনযা খুশি, তখন তা ভেবে একের পর এক বিভিন্ন ধরণের সিদ্ধান্ত নিচ্ছে-হামলা করছে-তাদের নাগরিকদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এমন সকল হটকারী সিদ্ধান্ত রুখতে এখনই বাংলাদেশকে কঠোর সিদ্ধান্তের পথে হাঁটতে হবে। তা না হলে ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের স্বার্বভৌমত্ব এবং অর্থনীতি। যা কোভাবেই প্রত্যাশিত নয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল

নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল