আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি

আটলান্টিক সিটি ডেমোক্রেটিক কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-০২-২০২৪ ০৪:১৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৪ ০৪:১৩:২১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি ডেমোক্রেটিক কমিটির সভা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ৬ ফেব্রুয়ারি : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার আটলান্টিক সিটির একটি ভেন্যুতে এই সভার আয়োজন করা হয়। 
সভায় সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারওমেন কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান। সভায় আটলান্টিক সিটির কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল,  আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ডেমোক্র্যাট নেতা  ওয়ালটার জনসন, আব্দুর রফিক, জাকিরুল ইসলাম খোকা, সৈয়দ মোঃ কাউসার, মো: মোক্তাদির রহমান, ডোনাল্ড হ্যারিস, জেফ ডরসি সহ অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ডেমোক্র্যাটিক দলীয় নেতৃবৃন্দ আগামী ১৭ মার্চ, রবিবার  অনুষ্ঠিতব্য  আটলান্টিক কাউন্টি  ডেমোক্র্যাটিক কমিটির  ৪৯তম  বার্ষিক কনভেনশন সফল করার লক্ষ্যে  তাঁদের সুচিন্তিত মতামত পেশ  করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় নেতৃবৃন্দ আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। এছাড়া সভায় ডেমোক্র্যাটিক দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর