আমেরিকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা দুর্নীতির অভিযোগ সঙ্গী করেই নৌবাহিনীর শীর্ষ পদের জন্য দৌড় ওয়াটারফোর্ড টাউনশিপে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ জাল পরিচয়ে ১৫ লাখ ডলারের ব্যাংক জালিয়াতি, দোষ স্বীকার ২৫ হাজার বাসিন্দা গণনার বাইরে, আদালতে যাচ্ছে ডেট্রয়েট সিটি প্রাথমিক শুনানি ছাড়াই বিচারে যাচ্ছে  হ্যামট্রাম্যাকের কিশোরী অপহরণ মামলা মিশিগানে সিনেট প্রার্থীর অফিসে ইট নিক্ষেপ ও গালিগালাজ : তদন্তে পুলিশ মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প মিশিগানের শপিং মলে মুসলিমদের লক্ষ্য করে হুমকি, অভিযুক্ত কারাগারে টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড

সাউথফিল্ড ম্যানহোল থেকে আগুন, এখনও হাজার গ্রাহক বিদ্যুৎহীন

  • আপলোড সময় : ০৬-০২-২০২৪ ০১:৪০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৪ ০১:৪০:৩৯ অপরাহ্ন
সাউথফিল্ড ম্যানহোল থেকে আগুন, এখনও হাজার গ্রাহক বিদ্যুৎহীন
ম্যানহোল থেকে বেরিয়ে আসছে আগুন/Road Commission for Oakland County 

সাউথফিল্ড, ৬ ফেব্রুয়ারি : বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের একদিন পর আজ মঙ্গলবার সাউথফিল্ডের ১২ মাইল ও টেলিগ্রাফ সড়কের সংযোগস্থলের কাছে কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। 
সোমবার সন্ধ্যায় ম্যানহোলের ঢাকনা থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং একটি ট্র্যাফিক সিগন্যালের ক্ষতি হয়। ওকল্যান্ড কাউন্টির রোড কমিশন গাড়িচালকদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায়। কমিশনের কর্মকর্তারা সোমবার এক ফেসবুক পোস্টে বলেছেন, ওই এলাকায় বিদ্যুৎ চলে গেছে এবং ট্রাফিক সিগন্যালও কাজ করছে না। ফলে ১২ মাইল ও টেলিগ্রাফ রোড এলাকায় বিশাল ট্র্যাফিক ব্যাকআপ রয়েছে। এর কয়েক ঘণ্টা পর কমিশন জানায়, ১২ মাইল ও টেলিগ্রাফের সিগন্যাল আবার কাজ করছে। মঙ্গলবার ডিটিইর আউটেজ ম্যাপে দেখা যায়, চৌরাস্তার কাছে তাদের বেশ কয়েকজন গ্রাহক এবং পার্শ্ববর্তী বিংহাম ফার্মস, বেভারলি হিলস ও ফ্রাঙ্কলিন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। ১৩ মাইল এবং টেলিগ্রাফ অঞ্চলে এক হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎহীন রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে যৌন হামলার ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

ডেট্রয়েটে যৌন হামলার ঘটনায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ