আমেরিকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু

আটলান্টিক সিটিতে বিএএসজের ‘মিট এন্ড গ্রিট’

  • আপলোড সময় : ০৭-০২-২০২৪ ০৫:০০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৪ ০৫:০০:৩১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের ‘মিট এন্ড গ্রিট’
আটলান্টিক সিটি, ৭ ফেব্রুয়ারি : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির শোবোট হোটেল এর স্বত্বাধিকারী বার্ট ব্লাটস্টেইন। বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানে পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বিএএসজে কর্মকর্তা মোঃ গিয়াসউদদীন, মোঃ আইয়ুব, মোঃ শাহরিয়ার, মোঃ মনিরুজামান, বেলাল হোসেন ভূঁইয়া, মো. শাহজালাল, বেলালউদদীন, আব্দুর রহিম, তৌহিদুল ইসলাম, এসিএমইউএর ভাইস চেয়ারম্যান মো: দিদার, মাসুদ চৌধুরী, আবু নসর, মোকতাদির রহমান, আফিয়া নাসরীন, রহমান বাবুল, মোমিনুল হক মামুন,ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএএসজে নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম বার্ট ব্লাটস্টেইনের  কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন। বার্ট ব্লাটস্টেইন বাংলাদেশ কমিউনিটি সেন্টারের উন্নয়ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন।

অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা আটলান্টিক সিটির অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে বার্ট ব্লাটস্টেইনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির সহযোগিতায় তিনি যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান।
বার্ট ব্লাটস্টেইন তাঁর বক্তব্যে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে তাঁকে আমন্ত্রণ জানানোয় বিএএসজে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি  প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তাঁর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া  তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রমে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন। ‘মিট এন্ড গ্রিট’ অনুষ্ঠানে আটলান্টিক সিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন 

আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন