আমেরিকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা

বাড়ির পাশের বাঁশঝাড়ে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ

  • আপলোড সময় : ০৯-০২-২০২৪ ১২:২৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৪ ১২:২৫:২১ অপরাহ্ন
বাড়ির পাশের বাঁশঝাড়ে মিলল প্রবাসীর স্ত্রীর মরদেহ
রাজবাড়ী, ৯ ফেব্রুয়ারি (ঢাকা পোস্ট) : রাজবাড়ীর পাংশায় বাঁশঝাড় থেকে রোজিনা আক্তার আরজিনা (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরজিনা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখের স্ত্রী।
পুলিশ জানায়,পাট্টা গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে গৃহবধূ রোজিনা আক্তারের মরদেহ দেখে থানায় খবর দেয় গ্রাম পুলিশ। পরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাংশা মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

র‍্যাবের অবসান, নতুন নামে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

র‍্যাবের অবসান, নতুন নামে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন