আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

আজ লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরীর জন্মদিন

  • আপলোড সময় : ১০-০২-২০২৪ ০১:৩৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৪ ০১:৩৫:৫৭ পূর্বাহ্ন
আজ লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরীর জন্মদিন
আটলান্টিক সিটি, ১০ ফেব্রুয়ারি : আজ দশ ফেব্রুয়ারি নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি নিবাসী লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরীর   ষাটতম জন্মদিন। তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন।
সুব্রত চৌধুরীকে  যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান জেফ ভেন ড্রিউ, নিউ জার্সি রাজ্যের গভর্নর ফিল মারফি, নিউ জার্সি রাজ্যের সিনেটর ভিন গোপাল, এসেম্বলিওম্যান ড: মারগি ডনলন, এসেম্বলিওম্যান লুয়ানি পিটারপল, আটলান্টিক কাউন্টির বিভিন্ন কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও মূলধারার নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের লেখক-সাহিত্যিক, সাংবাদিক বিভিন্ন মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছায়  সিক্ত করেছেন।
উল্লেখ্য, ১৯৬৪ সালের এই দিনে বাংলাদেশের চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত পরিবারে সুব্রত চৌধুরীর জন্ম। চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা স্বর্গীয়  দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যৈষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত সুব্রত চৌধুরী যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিতও হয়েছেন।

সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন, অনুবাদক হিসাবেও তাঁর খ্যাতি আছে। ইতোমধ্যে ছড়া গ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে। আবৃত্তি শিল্পী হিসাবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডেও  তাঁর সদর্প বিচরণ রয়েছে। আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকান্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, এনএএসিপি, হিস্পানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউণ্টি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। 
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসাবে আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ” এর পর্ষদ সদস্য পদে আগামী তিন বছরের জন্য দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচিত সদস্য হিসাবে দ্বিতীয় মেয়াদে তিন বছরের জন্য দায়িত্ব পালন করছেন। তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডেরও সদস্য। তিনি আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির নির্বাচিত কমিটি পারসন।
সুব্রত চৌধুরী চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামের স্বর্গীয়  শৈবাল শংকর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ জামাতা। তিনি স্ত্রী লাকী চৌধুরী, দুই সন্তান অর্ঘ্য চৌধুরী ও অদ্রি চৌধুরীকে নিয়ে আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাস করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”