আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

আটলান্টিক সিটিতে অমর একুশে উদযাপনে ব্যাপক প্রস্তুতি 

  • আপলোড সময় : ১১-০২-২০২৪ ১১:৫১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৪ ১১:৫১:১৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে অমর একুশে উদযাপনে ব্যাপক প্রস্তুতি 
আটলান্টিক সিটি, ১১ ফেব্রুয়ারি : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার ভবনের আয়োজনে “সম্মিলিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন” এর লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।
“একুশ মানে মাথা নত না করা” এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম, বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। একুশের প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায় আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে  আটলান্টিক সিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া ‘মহান একুশ’ শীর্ষক আলোচনা সভা, একুশের কবিতা পাঠ ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছেন বিএএসজের পক্ষে এ কে এম দুলাল ও নুরুন্নবী চৌধুরী শামীম , সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের পক্ষে আব্দুর রফিক ও মাসুদ চৌধুরী, নিউ জারসি স্টেট (দক্ষিন) বিএনপির পক্ষে রহমান বাবুল ও সাখাওয়াত হোসেন, জালালাবাদ এসোসিয়েশন এর পক্ষে  ঝিনু  চৌধুরী ও সফিকুল ইসলাম,নোয়াখালি সমিতির পক্ষে মোঃ ইসলাম সেলিম ও মোঃ সিরাজুল হক, বেঙ্গল ক্লাবের পক্ষে রানা কবির ও আরিফ লেমন,সাংবাদিক ফোরাম এর পক্ষে সুব্রত চৌধুরী ও আবু নসর,ট্যাক্সি ক্যাব এসোসিয়েশন এর পক্ষে শেখ আমিন ও মোতালেব হোসেন মতিন, লায়নস ক্লাবের পক্ষে কনক রাউথ ও পিন্টু রয়, লোকাল ৫৪ এর পক্ষে সৈয়দ শহীদ ও আব্দুর রহিম, ব্যবসায়ী সংগঠনের পক্ষে সালাহউদদীন আহমদ লিটন ও তোলন হক, মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে সাঈদ এহসান ও হালিম খান,কুমিল্লা এসোসিয়েশন এর পক্ষে সালাউদ্দিন শিহাব ও গিয়াসউদদীন পাঠান,চট্টগ্রাম এসোসিয়েশন এর পক্ষে নূর মোহাম্মদ ও আমিন খান।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক  বিগত বছরগুলোর মতো আটলান্টিক সিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনকে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে  পুষ্পস্তবক অর্পণ করার জন্য আহবান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন