আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি

বীর মুক্তিযোদ্ধা মীর আবু তাহেরের ইন্তেকাল

  • আপলোড সময় : ১৩-০২-২০২৪ ১২:০৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৪ ১২:০৩:২১ পূর্বাহ্ন
বীর মুক্তিযোদ্ধা মীর আবু তাহেরের ইন্তেকাল
হবিগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি : শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা মীর মো: আবু তাহের (৭৫) গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ভাই, ৫ বোন, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২ টা ৩০ মিনিটে নূরপুর স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুমের ছোট ভাই এডভোকেট মীর গোলাম মোস্তফা জানাযার নামাজে শরিক হওয়ার জন্য চেনাজানা, পরিচিত ও আত্মীয়-স্বজনকে অনুরোধ জানিয়েছেন।
মুক্তিযোদ্ধা মীর আবু তাহের এর মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে কিডনি রোগীদের চিকিৎসায় এগিয়ে এল তহুরুন্নেছা-রোকেয়া ট্রাস্ট

হবিগঞ্জে কিডনি রোগীদের চিকিৎসায় এগিয়ে এল তহুরুন্নেছা-রোকেয়া ট্রাস্ট