আমেরিকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তাব যাচ্ছে

  • আপলোড সময় : ১৩-০২-২০২৪ ০২:০২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৪ ০২:০২:৩৫ পূর্বাহ্ন
জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তাব যাচ্ছে
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (ঢাকা পোস্ট) : চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের শেষের দিকে নেওয়ার প্রস্তাব পাঠাচ্ছে শিক্ষাবোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে জুনের শেষ সপ্তাহে যে কোনদিন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
তিনি বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে চাই। সে অনুযায়ী সম্ভবত তিনটা তারিখ প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হবে। মন্ত্রণালয় যে তারিখ চূড়ান্ত করবে সে অনুযায়ী পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।
জানা গেছে, চলতি মাসে পরীক্ষার সময়সূচি ঠিক করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি চূড়ান্ত করা হবে। এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল মার্চে প্রকাশ করা হবে। এরপর ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণ চলাকালীন পরীক্ষার একটি খসড়া রুটিন তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফরাসি ও বাংলা অপেরার মেলবন্ধনে ঢাকায় ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা

ফরাসি ও বাংলা অপেরার মেলবন্ধনে ঢাকায় ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যা