আমেরিকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা দুর্নীতির অভিযোগ সঙ্গী করেই নৌবাহিনীর শীর্ষ পদের জন্য দৌড় ওয়াটারফোর্ড টাউনশিপে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ জাল পরিচয়ে ১৫ লাখ ডলারের ব্যাংক জালিয়াতি, দোষ স্বীকার ২৫ হাজার বাসিন্দা গণনার বাইরে, আদালতে যাচ্ছে ডেট্রয়েট সিটি প্রাথমিক শুনানি ছাড়াই বিচারে যাচ্ছে  হ্যামট্রাম্যাকের কিশোরী অপহরণ মামলা মিশিগানে সিনেট প্রার্থীর অফিসে ইট নিক্ষেপ ও গালিগালাজ : তদন্তে পুলিশ মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প মিশিগানের শপিং মলে মুসলিমদের লক্ষ্য করে হুমকি, অভিযুক্ত কারাগারে

ওয়াশিংটন টাউনশিপে তিনটি গাড়ির সংঘর্ষে ৬৩ বছর বয়সী এক নারী নিহত

  • আপলোড সময় : ১৪-০২-২০২৪ ১১:৩২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৪ ১১:৩২:১৬ পূর্বাহ্ন
ওয়াশিংটন টাউনশিপে তিনটি গাড়ির সংঘর্ষে ৬৩ বছর বয়সী এক নারী নিহত
ওয়াশিংটন টাউনশিপ, ১৪ ফেব্রুয়ারি : তিনটি গাড়ির সংঘর্ষে ৬৩ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। ম্যাকম্ব কাউন্টি শেরিফের ডেপুটিদের সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ৩২ মাইল রোড ও এম-৫৩ এলাকায় তিনটি গাড়ির সংঘর্ষের খবরে ডাকা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন চালক তার গাড়ির ভেতরে আটকা পড়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসকরা চারজনকে হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে দু'জন, ম্যাকম্ব টাউনশিপের ৬৪ বছর বয়সী এক ব্যক্তি এবং ম্যাকম্ব টাউনশিপের ৬৩ বছর বয়সী এক মহিলা একটি জিপে ভ্রমণ করছিলেন। তৃতীয়জন, ৬৮ বছর বয়সী অক্সফোর্ডের বাসিন্দা, তিনি একটি শেভ্রোলেট পিকআপ ট্রাক চালাচ্ছিলেন। চতুর্থজন ২৭ বছর বয়সী রাইলি টাউনশিপের এক নারী ফোর্ড এস্কেপ গাড়ি চালাচ্ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, জিপের যাত্রী ম্যাকম্ব টাউনশিপের ওই নারী পরে হাসপাতালে মারা যান। বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল। প্রাথমিক তদন্তে জানা গেছে, ফোর্ড গাড়িটি এম-৫৩ দিয়ে দক্ষিণে যাওয়ার সময় এর চালক ৩২ মাইল রোডে লাল ট্রাফিক সিগন্যালের জন্য থামতে ব্যর্থ হয় এবং একটি জিপের সামনের যাত্রীবাহী দরজায় ধাক্কা দেয়।  ধাক্কায় জিপটি ঘুরতে থাকে এবং শেভ্রোলেট পিকআপটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার তদন্ত চলছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে পোষা প্রাণীকে খুঁজতে গিয়ে  আগুনে আটকে পড়া ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মিশিগানে পোষা প্রাণীকে খুঁজতে গিয়ে  আগুনে আটকে পড়া ব্যক্তির মর্মান্তিক মৃত্যু