আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

সাইবার নিরাপত্তা আইন মামলায় মাধবপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে

  • আপলোড সময় : ১৫-০২-২০২৪ ১১:১৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৪ ১১:১৮:১৩ পূর্বাহ্ন
সাইবার নিরাপত্তা আইন মামলায় মাধবপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে
মাধবপুর, (হবিগঞ্জ) : ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন, বিভ্রান্তিমূলক তথ্য, প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ ও কটূক্তিমূলক বক্তব্য, রাষ্ট্র সম্পর্কে অপপ্রচার করে বাংলাদেশের বিরুদ্ধাচারন করার অপরাধে সাইবার নিরাপত্তা ও পেনাল কোড আইনে ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ এর বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে মাধবপুর থানায় মামলা হয়েছে। মাধবপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত বাদি হয়ে এ মামলা করেন। 
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি সাড়ে ৪ টায় মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভায় ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি সাবেক সহ সভাপতি মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ন সম্পর্ক নিয়ে বিরূপ ও কটূক্তিমূলক বক্তব্য দেন। ভারতকে বাংলাদেশের স্বামীর দেশ বলে অশোভন বক্তব্য দেন। 
এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে চেয়ারম্যান কাসেদকে পুলিশ আটক করে। পরে বুধবার দুপুরে ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ বিচারিক আদালতের নির্দেশে কারাগারে পাঠান। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান কারাগারে আটক মিনহাজ উদ্দিন চৌধুরীকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে বৃহস্পতিবার দুপুরে আবেদন করা হয়েছে। আদালত আবেদন মঞ্জুর করে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন