আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

৩৮ তম ফোবানার  জমকালো কীক অফ গালা সম্পন্ন 

  • আপলোড সময় : ১৬-০২-২০২৪ ১২:৩৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৪ ১২:৩৮:৩০ পূর্বাহ্ন
৩৮ তম ফোবানার  জমকালো কীক অফ গালা সম্পন্ন 
ভার্জিনিয়া, ১৬ ফেব্রুয়ারি : ৩৮ তম ওয়াশিংটন ফোবানার কীক অব পার্টি ১০ ফেব্রুয়ারী  শনিবার  স্প্রীংফিল্ড ভার্জিনিয়ার হলিডে ইনে সন্ধ্যা ৭.৩০ মিনিটে  শুরু হয়। মেম্বার সেক্রেটারী আবীর আলমগীর ও তাসকিন বিনতে সিদ্দিকীর পরিচালনায় কীক অব পার্টিতে ফোবানার নির্বাহী কমিটি মঞ্চে আসন গ্রহন করেন। বাংলাদেশ, আমেরিকা ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে মুল অনুষ্ঠান শুরু হয়। 
৩৮ তম ফোবানার হোস্ট কনভেনর রোকশানা পারভীন স্বাগত বক্তব্য রাখেন। ৩৮ তম তম ফোবানার হোস্ট প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু শুভেচ্ছা বক্তব্য বলেন, ৩৮ বছর আগে ওয়াশিংটনে ফোবানার জন্ম, আমরা সবাইকে নিয়ে ও  সকলের সহযোগিতায় ইতিহাস রচনা করবো। তিনি আরো জানান বাগডিসির ৩৮ তম ফোবানাই মুল ফোবানা। গ্রেটার ওয়াশিংটনবাসী আমাদের সাথে সম্পৃক্ত। 

মেম্বার সেক্রেটারী আবু রুমি শুভেচ্ছা বক্তব্যে, ২০২৪ এর ওয়াশিংটন ফোবানায় নতুনত্বে পুর্ন থাকবে এবং কালচারাল ভাবে ৩৮ তম ফোবানা ইতিহাস তৈরী করবে। হোস্ট বাগডিসির কচি খান, ফোবানার ইনফরমেটিক ওয়েবসাইট প্রদর্শন করেন। তিনি জানান  Fobana2024.org এ আসন্ন ৩৮ তম  ফোবানার  তথ্য আপডেট থাকবে। 
ফোবাবা নির্বাহী কমিটির সেক্রেটারী আবীর আলমগীর ফোবানা নির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন। নির্বাহী সংসদের পক্ষ থেকে বক্তব্যে রাখেন সহ সভাপতি মাসুদ রব (লস এনজেলস), জয়েন্ট সেক্রেটারী খালেদ রউফ (শিকাগো)  ও  ট্রেজারার ডক্টর প্রিয়লাল কর্মকার (ভার্জিনিয়া)। সাবেক চেয়াম্যানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফোবানার নির্বাচন কমিশনার মাহবুব রেজা ও ডিউক খান, রেহান রেজা, রবিউল করিম বেলাল ও ডা: জয়নুল আবেদীন।
দ্বিতীয় পর্বে ফোবানার নির্বাহী চেয়ারম্যান এটর্নী আলমগীর উপস্থিত সুধিজনদের শুভেচ্ছা সংক্ষিপ্ত  বক্তব্য রাখতে অনুরোধ করেন।
বিশিষ্টজনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ও ফোবানাকে সহযোগীতা করার প্রত্যয় ব্যাক্ত করেন পারভীন পাটোয়ারী, মাজহারুল ইসলাম, রোকেয়া হায়দার, ইন্জিনিয়ার আবু হানিফ, এটর্নী জন কাপুর, সরকার কবির উদ্দিন, হীরন চৌধুরী,মাহমুদুন নবী বাকি, তাপস মজুমদার, লায়লা হাসান, ডা: আনোয়ারুল করিম,বুলবুল ইসলাম ও জনাব মাহবুব লস্কর। 

কীক অব পার্টিতে আটলান্টা, ফ্লোরিডা, শিকাগো, টেক্সাস, লস এনজেলস নিউইয়র্ক, কেনসাস,পেনসেলভেনিয়া  ও ডালাস থেকে ফোবানার নেতৃবৃন্দরা উপস্থিত হন। ফোবানার নির্বাহী কনভেনর এটর্নী আলমগীর বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফোবানার মিট এন্ড গ্রীট অনুষ্ঠিত হবে। সেখানে হোস্ট কমিটি ও ফেবানার নির্বাহী কমিটির ৩৫ জন সদস্য উপস্থিত থাকবেন।
ফোবানার নির্বাহী কমিটির মেম্বার সেক্রেটারী আবীর আলমগীর জানান, হোস্ট কমিটি ও ফোবানার নির্বাহী কমিটি উত্তর আমেরিকার নানা শহরে ফান্ড রাইজিং করবে রমজানের পর। তিনি আরো জানান, ২২টি সিটির ৭৮ টি স্বনামধন্য সংগঠন ফোবানার সাথে সম্পৃক্ত।



কীক অব পার্টিতে ওয়াশিংটন, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড এর উপস্থিত সকল সুধিজন সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন। কীক অফ পার্টিতে ৩৯ তম ফোবানার কনভেনর নাহিদুল খান সাহেল ও মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া সকলকে ২০২৫ এর আটলান্টা ফোবানায় উপস্থিত থাকার আহবান জানান।
৩৮ তম ফোবানার কীক অব পার্টিতে কনভেনর রুকশানা পারভীন ও হোস্ট প্রেসিডেন্ট নুরুল ইসলাম নুরু জানান, হোস্ট কমিটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং হোস্ট কমিটি কিছুদিনের মধ্যে পুর্নাঙ্গ হবে। হোস্ট কমিটি একটি মানসম্মত ও শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন (বাগডিসি) একটি শক্তিশালী সংগঠন। কীক অফ পার্টির শেষ পর্য়ায়ে সাংস্কৃতিক অনুস্টান পরিবেশন করে বাগডিসির শিল্পীরা।  রাত ১১ টায় ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

১০ ফেব্রুয়ারী শনিবার  সকাল ১১ টায় ওয়াশিংটনের ভার্জিনিয়ায় আগত ১৩ টি শহরের ফোবানা নেতৃবৃন্দরা ফোবানার মুল ভেন্যু পরিদর্শন করেন। ডিসি এয়ারপোর্ট থেকে ১ মাইলের মধ্যেই আর্লিংটনের ক্রিষ্টাল গেইটওয়ে ম্যারিয়েট ভার্জিনিয়ার একটি ভাল মানের হোটেল, সেখানে ফোবানার সকল অতিথি সহ পুরো ইভেন্ট সম্পন্ন হবে আগস্ট এর ৩০,৩১ ও ১ লা সেপ্টেম্বর। ভৌগলিক কারনে ভার্জিনিয়া, মেরীল্যান্ড, বাল্টিমোর  ও ওয়াশিংটন খুব কাছাকাছি এবং অনেকগুলো সংগঠন  কাজ করে ওয়াশিংটন টেরীটরিতে এবং ফোবানার একটি শক্ত অবস্থান রয়েছে ওয়াশিংটনে। 
বাংলাদেশ এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (ফোবানা) ধারাবাহিক ৩৭ টি সফল ফোবানার পর ৩৮ তম ফোবানা সফলে নুরুল আমিন নুরু প্রেসিডেন্ট, রোকসানা পারভীন কনভেনর  ও আবু রুমিকে মেম্বার সেক্রেটারী  হিসাবে কাজ করছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ