আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

‘বৌদ্ধ যুব পরিষদ দেশের একটি অনন্য সংগঠন হিসেবে চিরঞ্জীব হয়ে থাকবে’

  • আপলোড সময় : ১৭-০২-২০২৪ ০১:১৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৪ ০১:১৫:১১ পূর্বাহ্ন
‘বৌদ্ধ যুব পরিষদ দেশের একটি অনন্য সংগঠন হিসেবে চিরঞ্জীব হয়ে থাকবে’
সিলেট, ১৭ ফেব্রুয়ারি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান ও  রায়মোহন-স্মৃতিকণা ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট পোশাক শিল্প ব্যবসায়ী চিন্ময় বড়ুয়া রিন্টু'র সহায়তায় ও যুব পরিষদ বোয়ালখালী শাখার আয়োজনে দুস্থদের মাঝে ২০তম শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 এ উপলক্ষে স্থানীয় পল্লীবন্ধু কর্মজীবী সমবায় সমিতি লি: এর  হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুব পরিষদ বোয়ালখালী শাখার যুগ্ম আহবায়ক সুমন বড়ুয়া ভূপেল। এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি নারীনেত্রী ইলা বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সদস্য ও ধলঘাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সরিৎ চৌধুরী সাজু, বোয়ালখালী পৌরসভা পল্লী চিকিৎসক পরিষদের সাধারন সম্পাদক ডা: মোস্তাফিজুর রহমান।
বোয়ালখালী শাখার যুগ্ম আহবায়ক বিশ্বদ্বীপ বড়ুয়ার স্বাগত বক্তব্য ও যুগ্ম সচিব রাহুল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথি ছিলেন- বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সহ সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, অর্থ সম্পাদক শিক্ষক উজ্বল মুৎসুদ্দি, অর্থ সচিব শিক্ষক রাজীব বড়ুয়া, সদস্য রুবেল বড়ুয়া। 
এসময় প্রধান অতিথির বক্তব্যে নারীনেত্রী ইলা বড়ুয়া বলেন- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সৃষ্টির কাল থেকে মানবিক কাজগুলো করে আসছে, এরিই অংশ হিসেবে দেশে চলমান শীতবস্ত্র বিতরণসহ যেসকল  কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবীদার।  মানবিক কাজ গুলো করার জন্য বাংলা বৌদ্ধ যুব পরিষদ দেশের একটি অনন্য সংগঠন হিসেবে চিরঞ্জীব হয়ে থাকবে।
অতিথি বৃন্দ এসময় বোয়ালখালী পূর্ব অঞ্চলের প্রায় অর্ধশতাধিক মত  ইসলাম-হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবারের দুস্থ নারী-পুরুষের  মাঝে কম্বল বিতরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ