আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

চলতি বছর হরিপুরে নতুন করে গ্যাস কূপ খনন কাজ শুরু হবে--প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি 

  • আপলোড সময় : ১৮-০২-২০২৪ ১১:২৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৪ ১১:২৩:১১ পূর্বাহ্ন
চলতি বছর হরিপুরে নতুন করে গ্যাস কূপ খনন কাজ শুরু হবে--প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি 
সিলেট, ১৮ ফেব্রুয়ারি : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস কূপ  এলাকার বাসা বাড়ি'তে গ্যাস সংযোগ স্থাপন বিষয়ে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত আছে।  স্থানীয় এলাকার লোকজন গ্যাস ব্যবহারের সুবিধা পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র এরকম একটি নিদের্শনা রয়েছে।
সিলেটের বাসা-বাড়িতে গ্যাস সংযোগ স্থাপন এবং জাফলং সহ সকল পাথর কোয়ারী ম্যানুয়েল পদ্ধতি'তে সচল করার বিষয়ে সরকারের বিশেষ বিবেচনাধীন রয়েছে। ম্যানুয়েল পদ্ধতি'তে জাফলং সহ সকল কোয়ারী'তে পাথর উত্তোলনের নিশ্চয়তা দেওয়া হলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহন করা যেতে পারে।  
শনিবার (১৭ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডে দিনব্যাপী নানা অনুষ্ঠান  এবং স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং-এ তিনি এসব কথা বলেন। 
মন্ত্রী নসরুল হামিদ বলেন, অতীতে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করে জাফলং,ভোলাগঞ্জ  কোয়ারীর পরিবেশ বিনষ্ট করা হয়েছে। গভীর গর্ত করে পাথর আহরণ করায় প্রাকৃতিক দূর্যোগ দেখা দেয়। তিনি জাফলং পিয়াইন-সারী নদী খনন বিষয়ে খনিজ মন্ত্রণালয় সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে সরজমিনে একট প্রতিবেদন প্রেরণ করার কথা বলেন।
মন্ত্রী নসরুল হামিদ এমপি আরও বলেন, সিলেটের বিভিন্ন স্থানে তেল-গ্যাসের সন্ধান পাওয়া গেছে। দেশের অর্থনৈতিক গতিতে প্রেটোবাংলা সহায়ক ভূমিকা পালন করে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করছেন। 
সিলেটে তেল গ্যাসের ব্যাপক সম্ভবনাময় একটি জায়গা। চলিত বছরে নতুন করে গ্যাস কূপ খনন কাজ বাস্তবায়ন করা হবে। আগামী দুই মাসের মধ্যে সিলেট ১০ নং গ্যাস কূপে কি পরিমান তেল-গ্যাস মজুদ রয়েছে তার সঠিক তথ্য জানা যাবে এবং উত্তোলন প্রক্রিয়া শুরু হবে। 
তিনি হরিপুর গ্যাস ফিল্ডে দৈনিক ৪৫ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন প্রসেস প্ল্যান্ট স্থাপন কার্যক্রম উদ্বোধন  এবং সিলেট ১০নং গ্যাস কূপ পরিদর্শন করে সেখানে কোম্পানীর কর্মকর্তাদের সাথে সূধী সমাবেশ ও পানিছড়া উমনপুর কোম্পানীর প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বােধন করেন।  
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নিবার্হী অফিসার মো: সাজেদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নিবার্হী অফিসার সিদ্ধাত ভৌমিক, সিলেট গ্যাস ফিল্ড লি: কোম্পনীর ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমান, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী,ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ সহ কোম্পনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
এছাড়া অনুষ্ঠানে জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খানের নেতৃত্বে জৈন্তাপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি কে ফুল দিয়ে অভিনন্দন জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা