আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর

শিব মন্দিরে সরস্বতী পূজার সেলিব্রেশন

  • আপলোড সময় : ১৯-০২-২০২৪ ০১:৩৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৪ ১২:০৪:৪৯ পূর্বাহ্ন
শিব মন্দিরে সরস্বতী পূজার সেলিব্রেশন
ওয়ারেন, ১৯ ফেব্রুয়ারি : সরস্বতী পুজো উপলক্ষে ওয়ারেন সিটির শিব মন্দিরে গতকাল রোববার সেলিব্রেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
সকালে বিদ্যা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে বিদ্যানুরাগী ও ভক্তরাদেবীর চরণে অঞ্জলি দেন। পূজায় পৌরহিত্য করেন মন্দিরের প্রধান প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু। দুপুরে শুরু হয় সরস্বতী পূজার  জমজমাট সেলিব্রেশন। অনুষ্ঠানে অনেকেই সাদা-হলুদ রংয়ের পোষাক পরে আসেন। দেবী সরস্বতীর হলুদের পাশাপাশি সাদা রংও প্রিয়।

অনুষ্ঠানের প্রথমেই ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে শিশুরা তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন সুপর্না চৌধুরী। প্রত্যেক অংশগ্রহনকারীকে, রং পেন্সিল, আর্ট পেপার এবং পুরষ্কার প্রদান করেছেন অলক চৌধুরী। সকলের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। প্রত্যেক অংশগ্রহনকারী খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে। তারা প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে অত্যন্ত আনন্দিত। 

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন অমিতা মৃধা ও সামান্তা চৌধুরী মেগা। প্রতিযোগিতায় ‘‌এ’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে আরুশ চৌধুরী, দেবশ্মী নন্দ ও সুহানি দাশ। ‘‌বি’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন প্রমিতা বিশ্বাস, শ্রদ্ধা হাওলাদার, অর্চি চৌধুরী এবং ‘‌সি’  গ্রুপে  প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে শ্রুতি হাওলাদার, শুভমিতা দেব ও সুইটি দেব ।
পরে সৌরভ চৌধুরীর সঞ্চালনায়  সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবিনাশ চৌধুরী, মন্দিরের কো অর্ডিনেটর রতন হাওলাদার, পূর্নেন্দু চক্রবর্তী অপু প্রমুখ।  অতিথিবৃন্দ প্রত্যেক গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে  দেন। এছাড়া অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে সার্টিফিকেট প্রদান করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র