আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত
ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে হাতাহাতি

মিশিগানে একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা

  • আপলোড সময় : ২১-০২-২০২৪ ০২:১৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৪ ০৩:৩৬:০৪ পূর্বাহ্ন
মিশিগানে একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা
হ্যামট্রাম্যাক, ২১ ফেব্রুয়ারি : বীর শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে মিশিগানের মানুষ। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহরের সিটি হল প্রাঙ্গনে সমবেত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদিকে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। 

২০ ফেব্রুয়ারি রাত ১১টার পর থেকেই সিটি হলের মাঠে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে লোকজন জড়ো হতে শুরু করেন। বিভিন্ন সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষের হাতে হাতে ছিল ফুল। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’- সকলের মুখে মুখে ছিল ছিল কালজয়ী সেই গান। আবার অনেকে রাজনৈতিক স্লোগানও  দিয়েছেন।
রাত ১২টা ১ মিনিটে হ্যামট্রাম্যাক সিটি প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলর ও কর্মকর্তারা।

পরে একে একে শ্রদ্ধা জানান, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান, মিশিগান স্টেট আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মিশিগান মহানগর আওয়ামী লীগ, জালালাবাদ সোসাইটি অব মিশিগান, বাংলা প্রেসক্লাব অব মিশিগান, বিয়ানীবাজার সমিতি, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ, সিলেট দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগান, বঙ্গবন্ধু পরিষদ, মিশিগান আওয়ামী লীগ, মিশিগান স্টেট যুবলীগ, (সালেক রুমান), মিশিগান স্টেট যুবলীগ, (রাজেল গুলজার), মিশিগান স্টেট ছাত্রলীগ (খাজা আফজল) মিশিগান স্টেট ছাত্রলীগ (মামুন)।

ঘোষক শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য মিশিগান আওয়ামী লীগের নাম ঘোষণা করলে ভুয়া ভুয়া রব উঠে। এ সময় উভয় পক্ষ হাতাহাতিতে লিপ্ত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শ্রদ্ধা নিবেদনের আগে বক্তারা বলেন ‘পৃথিবীতে অনেক জাতিগোষ্ঠী স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। কিন্তু ভাষার জন্য রক্ত দেওয়ার ইতিহাস অন্য কোনো জাতির নেই। একমাত্র বাঙালি জাতি মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে। এ ভাষাকে সর্বস্তরে প্রতিষ্ঠা করাই হোক আমাদের একুশের অঙ্গীকার।’

সার্বিক তত্তাবধানে ছিলেন সিটি কাউন্সিলের পক্ষে কাউন্সিলম্যান মুহিত মাহমুদ। সহযোগিতায় ছিলেন মৃদুল কান্তি সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন অনামিকা রায়। 

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স