আমেরিকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হবিগঞ্জে বাপা’র পুষ্পস্তবক অর্পণ

  • আপলোড সময় : ২১-০২-২০২৪ ০২:২৬:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৪ ০২:২৬:১৪ পূর্বাহ্ন
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হবিগঞ্জে বাপা’র পুষ্পস্তবক অর্পণ
হবিগঞ্জ, ২১ ফেব্রুয়ারি : ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা  জানিয়ে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা)  হবিগঞ্জ শাখা।
২১ ফেব্রুয়ারি সকালে বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর নেতৃত্বে অংশ নেন বাপা হবিগঞ্জের সহসভাপতি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব ও নির্বাহী সদস্য এডভোকেট বিজন বিহারী দাস, যুগ্ম সম্পাদক এডভোকেট শায়লা খান, নির্বাহী সদস্য আফরোজা সিদ্দিকা, লুনা আরা প্রমুখ। এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার কর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা শিশুদের মুখে বর্ণমালার বিভিন্ন অক্ষর, শহীদ মিনার ,জাতীয় পতাকার ছবি আঁকেন। 

শিশু তালহা ও তাওসিফ দুই ভাই ফুল নিয়ে এসেছে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। ছোট্ট তাওসিফ এর মুখে আঁকা হয় বাংলা অক্ষর 'আ' ' ক '  এবং শহীদ মিনার। হবিগঞ্জ সরকারি উচ্চ  বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী তাওহীদ হোসেন তালহা বলেন, শহীদ মিনারে এসে ভাষা শহীদদের আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। আমার গালে শহীদ মিনার এঁকেছি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম জাহান আরিদা বলেন, বাংলা ভাষার জন্য ১৯৫২ সালে সালাম, জব্বার, রফিক, বরকতসহ অনেক সূর্যসন্তান প্রাণ দিয়েছেন। তাদের জীবনের বিনিময়ে আমরা বাংলাকে মায়ের ভাষা হিসেবে পেয়েছি। ভলেন্টিয়ার ফর বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার কর্মী স্বর্ণা,  জুই, রোজিনা, সামিয়া, ইমন, তানিম ও নাহিদা ছবি আঁকেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার

ভবঘুরে নারীর কণ্ঠ জয় করল দেশ, পাশে দাঁড়াল সরকার