আমেরিকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা বার্ষিক আতশবাজি ঘিরে কিশোর কারফিউ বাড়াতে চায় ডেট্রয়েট মিশিগানের সড়কে গাড়ির ধাক্কায় দুই নির্মাণকর্মী নিহত গ্র্যান্ড র‍্যাপিডসে ট্রেনের ধাক্কায় নারী নিহত সায়ো টাউনশিপের ওভারপাস থেকে ফ্রিওয়েতে লাফ দিয়ে নারীর মৃত্যু ডিয়ারবর্নে ১০০তম মেমোরিয়াল ডে প্যারেড, শহীদদের প্রতি শ্রদ্ধা উডহেভেনে ৬৫ মিলিয়ন ডলারের প্রকল্পে রেল ক্রসিংয়ে বড় পরিবর্তন পন্টিয়াকে শোবার ঘরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ স্মরণ ও শ্রদ্ধায় যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে গ্রীষ্মের আগে মিশিগানের জলাশয়ের ফেনা  নিয়ে নতুন স্বাস্থ্য সতর্কবার্তা মহাকাশ প্রযুক্তির পথে বাংলাদেশি  তরুণ প্রতিভা জাকির উজ্জ্বল অর্জন ডেট্রয়েটে ‘টিন টেকওভার’ সহিংসতা, দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন ক্র্যাটম বিক্রি নিষিদ্ধ স্টার্লিং হাইটসে, ৬-১ ভোটে পাস সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার

আটলান্টিক সিটি স্কুল জেলায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন

  • আপলোড সময় : ২২-০২-২০২৪ ০১:২২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৪ ০১:২২:৪৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি স্কুল জেলায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন
আটলান্টিক সিটি, ২২ ফেব্রুয়ারি : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ২১ ফেব্রুয়ারি, বুধবার  সিটির স্কুল জেলার উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে। ওইদিন  সকালে যথাযোগ্য মর্যাদায় আটলান্টিক সিটি হাই স্কুলে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক আলোচনা সভা, গদ্য ও পদ্য পাঠ, ভাষা আন্দোলনের ওপর প্রামাণ্য চিত্র প্রদশর্নীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। বায়ান্নর মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 

মিসেস মিধহাত  সিদ্দীকির সঞ্চালনায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন আটলান্টিক সিটির পাবলিক স্কুলসমূহের সুপারিনটেনডেন্ট ডঃ মিসেস  লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক ।

ডঃ  মিসেস  লা কোয়েটা স্মল তাঁর বক্তৃতায় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি তাঁর অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে তিনি  বলেন, স্কুল জেলায় বহুজাতিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন ভাষা-ভাষীর ছাত্র-ছাত্রীদের মধ্যে মাতৃভাষার প্রতি তাদের আগ্রহ ও তা অন্তরে ধারণ ও লালন করে বেড়ে ওঠার লক্ষ্যেই তাঁদের এই প্রয়াস।

অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের  বিভিন্ন ভাষা ভাষীর ছাত্র- ছাত্রীরা তাদের নিজ নিজ মাতৃভাষায় গদ্য, পদ্য পাঠ করেন। বিভিন্ন পর্বে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে তানহিয়াত চৌধুরী, করিশচিনা উয়ু, জারিফ,ইয়ুরিদিয়া,মিস কিম প্রমুখ অংশগ্রহন করেন। উল্লেখ্য,  আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আটলাণ্টিক সিটি স্কুল জেলায় ব্যাপক আয়োজনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস‘ উদযাপিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে পুত্রের হাতে পিতা খুন 

হবিগঞ্জে পুত্রের হাতে পিতা খুন