আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩

ল্যাবএইডে রাহিব রেজার মৃত্যুর কারণ এন্ডোসকপি নয়-ডা.স্বপ্নীল

  • আপলোড সময় : ২৩-০২-২০২৪ ১২:২২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৪ ১২:২২:১৫ অপরাহ্ন
ল্যাবএইডে রাহিব রেজার মৃত্যুর কারণ এন্ডোসকপি নয়-ডা.স্বপ্নীল
সিলেট, ২৩ ফেব্রুয়ারি : রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে রাহিব রেজার মৃত্যুর কারণ এন্ডোসকপি নয় বলে জানিয়েছেন অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল। বলেন, এন্ডোসকপি করার ক্ষেত্রে রোগীর সম্মতি নেয়া হয়। সেক্ষেত্রে এখানেও তাই করা হয়েছে। যা যা যন্ত্রপাতি দরকার সবকিছুই রাখা হয়েছিল। রোগীর অবস্থা খারাপ হলে জরুরি ভিত্তিতে যা করার প্রয়োজন সবই করা হয়েছিল। সোমবার সকালে ল্যাবএইডে কার্ডিয়াক অ্যারেস্টে রাহিব রেজা নামক এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর স্টার্টিক ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠানে প্রোডাক্ট ম্যানেজার ও আইটি কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনদের অভিযোগ, ল্যাবএইড হাসপাতালে পরীক্ষার রিপোর্ট না দেখেই রাহিব রেজাকে অ্যানেস্থেশিয়া প্রয়োগ করা হয়। শারীরিক জটিলতার মধ্যেই এন্ডোস্কোপি করা হয়। যে কারণে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং একপর্যায়ে শারীরিক অবস্থা আরও জটিল হয়ে মৃত্যুবরণ করেন। আর এ জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান, অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল দায়ী বলে অভিযোগ করেন স্বজনরা।
তবে অধ্যাপক ডাক্তার স্বপ্নীল বলেন, সাধারণত এন্ডোসকপি দুই ভাবে করা হয়। একটি হচ্ছে ঘুম পাড়িয়ে, আর একটি ঘুম না পাড়িয়ে। যখন কেউ ঘুম পাড়িয়ে এন্ডোসকপি করার পরামর্শ দেন, তখন আমরা শুধু ঘুম পাড়ানোর ওষুধেই ব্যবহার করি, অন্য কোনও ওষুধ ব্যবহার করি না।
তিনি বলেন, পৃথিবীর কোথাও এন্ডোসকপি করার আগে ঘুম পাড়ানোর আগে কোনও পরীক্ষা-নীরিক্ষার করার নিয়ম নেই। ঘুম পাড়িয়ে করলে সহজেই এন্ডোসকপি করা যায়। এক্ষেত্রে তাই করা হয়েছে।
রোগীর রিপোর্ট দেখা হয়নি, এমন অভিযোগে জবাবে এই চিকিৎসক বলেন, রোগীর রিপোর্ট সবগুলোই দেখা হয়েছে। এন্ডোসকপি করা যাবে না, এমন কোনও রিপোর্ট ছিলো না। কিংবা এন্ডোসকপি করা যায় না, এমন কোনও রোগ যে আছে, সেই কথাও রোগীর স্বজনরা আমাদের জানাননি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস