আমেরিকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র

টনি খান ও লেডিস লাউঞ্জ ইনস্টিটিউট মৌলভীবাজার শাখার উদ্বোধন

  • আপলোড সময় : ২৫-০২-২০২৪ ০২:৫৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৪ ০২:৫৯:১৮ পূর্বাহ্ন
টনি খান ও লেডিস লাউঞ্জ ইনস্টিটিউট মৌলভীবাজার শাখার উদ্বোধন
সিলেট, ২৫ ফেব্রুয়ারি : মৌলভীবাজার সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. নাহিদ হোসেন বলেছেন, পেশাগত কাজের মান উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণ মানুষকে নিয়মনিষ্ঠ, পারদর্শী, কর্মতৎপর ও দক্ষ করে তোলে। শুধু প্রশিক্ষণ নিয়ে একা কাজ করলে হবে না। নিজের প্রশিক্ষণের অর্জন অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হবে।
প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী দক্ষতা অর্জন নিশ্চিত করা সম্ভব। উন্নয়নের প্রতিটি স্তরের জন্য শিক্ষার পাশাপাশি সময়োপযোগী প্রশিক্ষণ প্রয়োজন। তা না হলে অর্থনীতির চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ নিশ্চিত হবে না। টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও লেডিস লাউঞ্জ বিউটি অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে গড়ে তুলছে প্রশিক্ষণ ইনস্টিটিউট। আমি আশা করি এ ধরনের প্রসংশনীয় উদ্যোগের মাধ্যমে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা দক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে উঠবে। মৌলভীবাজার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেকোন ধরনের সহযোগী আমরা করবো। গতকাল শনিবার দুপুর ১টায় টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও লেডিস লাউঞ্জ বিউটি অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট মৌলভীবাজার শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
 টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও লেডিস লাউঞ্জ বিউটি অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট পরিচালক নূর বাহার এর সভাপতিত্বে এবং বানিয়ান ব্রিটিশ স্কুল সিলেটের প্রিন্সিপাল ও ইনস্টিটিউটের পরিচালক জাকিরা ফাতেমা লিমি চৌধুরী এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পারসোনা বিউটি এক্সপার্ট কানিজ আলমাস, বিজনেস আমেরিকা ম্যাগাজিন এর সিনিয়র এডিটর ও কালিনারি এসোসিয়েশন অব বাংলাদেশ ওমেন অর্গানাইজার সেক্রেটারী ফাতেমা শিরীন, আইএসমি ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টর এর চিফ কো-অর্ডিনেটর এ বি এম আশরাফুল হক, মনিটরিং এসেসমেন্ট ট্রেনিং এবং প্রাফিউরমেন্ট কো-অর্ডিনেটর এ এন এম শাহজাহান, জব প্লেসমেন্ট এন্ড ডাটাবেজ কো-অর্ডিনেটর মো. আশরাফুল আলম, মনিটরিং এন্ড এসেসমেন্ট ট্রেনিং এ্যসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর নুরুল ইসলাম, লইয়ার মঞ্জুরুল এম হক, ইউকে সলিসিটরস শহীদ রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর ট্রাস্টি মালেকুল হক, মৌলভীবাজার সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদ হোসেন মাক্কু, ইনস্টিটিউটের জি এম ও ফাইন্যান্স কো-অর্ডিনেটর তামিম বিন এমদাদ, বিশিষ্ট সমাজসেবক ইয়ত্তর আহমদ, ব্যানিয়ান আই এস সি প্রকিউরমেন্ট ইয়ওর ব্যানিয়ানের ডিরেক্টর ও ইন্সটিটিউটের পার্টনার এম এ এস রুহেল, ইন্সটিটিউটের পার্টনার, ব্যানিয়ানের চেয়ারম্যান ও লুটনের সাবেক মেয়র তাহির খান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জন্মাষ্টমীতে মিশিগান শিব মন্দিরের শোভাযাত্রা

জন্মাষ্টমীতে মিশিগান শিব মন্দিরের শোভাযাত্রা