আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা

ছড়াটে-র  নবম বর্ষে পদার্পণ ও ছড়াড্ডা    

  • আপলোড সময় : ২৬-০২-২০২৪ ০১:১৫:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৪ ০১:১৫:৩৫ পূর্বাহ্ন
ছড়াটে-র  নবম বর্ষে পদার্পণ ও ছড়াড্ডা    
নিউইয়র্ক, ২৬ ফেব্রুয়ারি : তুষারপাত ও তীব্র শীত ছড়াটে-র নিয়মিত মাসিক ছড়াড্ডায় বাঁধ সাধতে পারেনি। নির্ধারিত দিনে অনুষ্ঠিত হয়েছে ছড়াড্ডা। নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের অন‍্য অঙ্গরাজ‍্যের ছড়াকাররাও যুক্ত ছিলেন অনলাইনে। 
শিল্প-সাহিত‍্য সংগঠন ছড়াটে-র ছড়াড্ডা প্রতি মাসের তৃতীয় শুক্রবার কুইন্সের হিলসাইডে অনুষ্ঠিত হয়। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে ফেব্রুয়ারির ছড়াড্ডাটি অনলাইনে আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক ছড়াটে-র প্রতিষ্ঠাতা শাম্ স চৌধুরী রুশো ছড়াটে-র অষ্টম বর্ষপূর্তিতে এর অগণিত পাঠক, ভক্ত ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ছড়াটে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি নিউইয়র্কে এর যাত্রা শুরু করে। ছড়া নিয়ে বহুমুখী কর্মকাণ্ডের মাধ্যমে ছড়াটে ছড়ার জগতে বিপ্লব সাধন করেছে। ছড়া ছাড়াও সামাজিক কর্মকাণ্ডেও এর অন্তর্ভূক্তি চোখে পড়ার মতো। ' ছড়াটে ইনক ' নামে নন-প্রফিট অরগানাইজেশন হিসেবে এটি নিউইয়র্ক  রাজ্যে রেজিস্ট্রিভুক্ত। এই ফেব্রুয়ারিতে ' ছড়াড্ডা ' দ্বিতীয় বর্ষে পড়লো। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম আড্ডাটি শুরু হয়। সেই থেকে প্রতি মাসে নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এজন‍্য আড্ডায় অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

ফেব্রুয়ারির ছড়াড্ডাটি একুশের আবহে অনুষ্ঠিত হয়। রেডিও ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার মিশিগান থেকে যুক্ত কবি ছড়াকার জাফর ওবায়েদের একুশের গানের মধ‍্য দিয়ে ছড়াড্ডা'র সূচনা হয়। এরপর ছড়া পাঠ করেন নিউ জার্সি রাজ্য থেকে যুক্ত হওয়া ছড়াকার সুব্রত চৌধুরী। একে একে ছড়া পাঠ করেন নিউইয়র্ক থেকে ছড়াকার সজল আশফাক, ছড়াকার শাহীন ইবনে দিলওয়ার, ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। একুশে পদক প্রাপ্তির জন‍্য ছড়াকার লুৎফর রহমান রিটন, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তির জন‍্য ছড়াকার তপংকর চক্রবর্তী এবং অধ্যাপক খালেদ পুরস্কার প্রাপ্তির জন‍্য ছড়াকার সজল আশফাককে ছড়াটে-র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র

হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র