আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

ঢাকায় মৈত্রী কবিতা উৎসব সম্পন্ন 

  • আপলোড সময় : ২৭-০২-২০২৪ ১০:৫২:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৪ ১০:৫২:০২ পূর্বাহ্ন
ঢাকায় মৈত্রী কবিতা উৎসব সম্পন্ন 
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি :বিশ্ব কবিমঞ্চ, কেন্দ্রীয় কমিটি ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ভারতীয় হাই কমিশন, ঢাকার আয়োজনে বিশ্ব কবিমঞ্চের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পুলক কান্তি ধরের আমন্ত্রণে ধানমন্ডিতে ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টারে সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ০৪.০০ টায় “মৈত্রী কবিতা উৎসব ২০২৪” অনুষ্ঠিত হয়, যার উল্লেখযোগ্য দিক ছিল আলোচনা সভা, কবিতা পাঠ ও সম্মাননা প্রদান।
উক্ত অনুষ্ঠানটিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), ডিভিশন প্রধান, ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও উপদেষ্টা, বিশ্ব কবিমঞ্চ, কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃন্ময় চক্রবর্তী,পরিচালক, ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার, ভারতীয় হাই কমিশন, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বিশিষ্ট লেখক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, মূখ্য আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. বরুণজ্যোতি চৌধুরী, অধ্যাপক, বাংলা বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর, আসাম। আরো ছিলেন নদী রায়, কবি ও বাচিক শিল্পী, কলকাতা ও জয়া মুস্তাফী রায়, কবি, বাচিক শিল্পী ও সম্পাদক, কলকাতা।
অনুষ্ঠানটিতে কবিতায় বিশ্ব কবিমঞ্চ মাতৃভাষা সম্মাননা-২০২৪ সম্মাননায় ভূষিত হন যথাক্রমে অধ্যপক ড. বরুনজ্যোতি চৌধুরী, শিলচর, ভারত, কবি হাফসা ইসলাম, যুক্তরাজ্য এবং কবি লিলি শেঠ, ঢাকা।
আলোচকরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন পনীরে বলেন যে, বাংলাদেশ ও ভারত আজ অনিবার্য বাস্তবতা হলেও, বাঙালির বিভাজন অসম্ভব। দুই বাংলার মধ্যে ঘনিস্ট সাংস্কৃতিক যোগাযোগ বাংলাদেশ ও ভারতের মধ্যেকার মৈত্রি ও এই গুই দেশের বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। উৎসবে দুই দেশের কবি ও বাচিক শিল্পীরা আবৃতি পরিবেশন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর