আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়

সুকুমার বড়ুয়া সমগ্র বিশ্বের বাংলা ভাষাভাষী ও বাংলা সাহিত্যের সম্পদ : রাশেদ রউফ

  • আপলোড সময় : ২৮-০২-২০২৪ ১১:৫৩:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৪ ১১:৫৩:৩৬ পূর্বাহ্ন
সুকুমার বড়ুয়া সমগ্র বিশ্বের বাংলা ভাষাভাষী ও বাংলা সাহিত্যের সম্পদ : রাশেদ রউফ
চট্রগ্রাম, ২৮ ফেব্রুয়ারি : বিশ্বময় প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূত বৌদ্ধদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুড্ডিস্টস (WFBB) এর পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্ত, বরেণ্য দু'জন কৃতী মানব বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু সংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাস্থবির ও ছড়া সম্রাট সুকুমার বড়ুয়াকে চট্রগ্রামের বিনাজুরীতে ব্যাপক আয়োজনে মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারি গন-সংবর্ধনা প্রদান করা হয়। খবর বাপসনিউজ।
মধ্যম বিনাজুরী মিলনারাম বিহার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদী'র সহযোগী সম্পাদক, বিশিষ্ট কবি ও  সাংবাদিক রাশেদ রউফ। সম্মাননা অনুষ্ঠানে কবি ও সাংবাদিক রাশেদ রউফ বলেন, সুকুমার বড়ুয়া শুধু চট্রগ্রাম কিংবা বাংলাদেশের নয়, বিশ্বের বাংলা ভাষাভাষীর সম্পদ, বাংলা সাহিত্যের সম্পদ।
তিনি আরো বলেন, সুকুমার বড়ুয়া এমন এক বিরল প্রতিভা, মনে হয়, স্বয়ং ঈশ্বর যেন তাঁর মাধ্যমে ঈশ্বরের বাণী গুলো লিখিয়ে নেন, প্রকাশ করেন। তিনি ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস (WFBB) এর সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মাননা অনুষ্ঠান একটি অত্যন্ত অর্থবহ ও উপযুক্ত আয়োজন, যা শুধুমাত্র স্মারক প্রদানে সীমাবদ্ধ নয়। 
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া এবং সভাপতিত্ব করেন ৬ নং বিনাজুরী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও ছড়াকার বিপুল বড়ুয়া, সাংবাদিক,ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া এবং WFBB এর কেন্দ্রীয় সংবাদ ও গন মাধ্যম সম্পাদক অসীম বিকাশ বড়ুয়া। 
প্রথম পর্বে আয়োজিত অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহসভার সহ-সভাপতি ভদন্ত বিনয়পাল মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত শাসনানন্দ মহাস্থবির। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির। উদ্বোধক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ধর্মীয় পরিষদের সাধারণ সম্পাদক  রাষ্ট্রপাল স্থবির। বক্তব্য রাখেন সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির ও ছড়া সম্রাট সুকুমার বড়ুয়ার সম্মাননা প্রদান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, উদযাপন পরিষদের সমন্বয়কারী জয়সেন বড়ুয়া, ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুড্ডিস্টস এর সংবাদ ও গণ মাধ্যম সচিব অসীম বিকাশ বড়ুয়া, পশ্চিম বিনাজুরী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রিটন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুকুমার তরুণ সংঘের সাধারণ সম্পাদক বিজন বড়ুয়া ও আশীষ বড়ুয়া।
অনুষ্ঠানে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার শিক্ষক রিপন চন্দ্র বড়ুয়াকে উক্ত এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপুর্ন ভূমিকা পালন করার জন্য, তাঁকে সম্মাননা স্মারক ও  এক লক্ষ টাকা অর্থ পুরষ্কার প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন