আমেরিকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার ডেট্রয়েটে অভিবাসন অভিযানে গাড়ি দুর্ঘটনা, আহত সন্দেহভাজন ভালোবাসা ও সমতার বার্তায় রঙিন ডেট্রয়েট প্রাইড প্যারেড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড মিশিগানের নারী কারাগারে এক  মাসেরও কম সময়ে তৃতীয় বন্দির মৃত্যু চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ হার্ট প্লাজায় দুই দিনের ‘মোটর সিটি  প্রাইড’, উৎসবমুখর ডেট্রয়েট গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক ডেট্রয়েট ফ্রিওয়েতে পাংচার গাড়ির পাশে দাঁড়ানো ব্যক্তিকে ধাক্কা রাজ্যের কর নীতিতে আপত্তি জানাল স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ প্রবেশনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের বিপাকে ফেডারেল বিচারক লুডিংটন জেট স্ট্রিমের খেলায় বদলে যাচ্ছে মিশিগানের গ্রীষ্ম সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি

গঙ্গা-পদ্মা মেলবন্ধনের সম্মাননা স্মারক পেলেন ডা.স্বপ্নীল

  • আপলোড সময় : ২৮-০২-২০২৪ ১২:১৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৪ ১২:১৬:৫৭ অপরাহ্ন
গঙ্গা-পদ্মা মেলবন্ধনের সম্মাননা স্মারক পেলেন ডা.স্বপ্নীল
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি : বাংলাদেশ ও ভারতের সংস্কৃতিক কর্মীদের নিয়ে পরিচালিত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন গঙ্গা-পদ্মা মেলবন্ধন-এর সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ২০২৪ সম্মাননা স্মারক পেয়েছেন সংগঠনের উপদেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে ল্যাবএইড ডায়াগনস্টিক, সিলেটে “স্বপ্নীল লিভার সেন্টারে” সংগঠনের নেতৃবৃন্দ তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
এ বিষয়ে অধ্যাপক ডা.স্বপ্নীল বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষের সৃজনশীলতাকে যেমন বিকশিত করে তেমনিভাবে সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন দুই দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে। তাই, এমন আয়োজন দুই দেশের সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। নতুন প্রজন্ম দুই দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমন ও সংস্কৃতিকে ভালোবেসে সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নিয়েছিলেন। তার পথ অনুসরণ করে তাঁর সুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে চলেছেন। এবং আমরাও সেই পথে হাঁটছি।
অধ্যাপক স্বপ্নীল আরও বলেন, বিশেষ কাজে আমি উপস্থিত না থাকায় বাংলাদেশ ও ভারতের সংস্কৃতিক কর্মীদের মেলবন্ধনে উপস্থিত না হতে পেরে দুঃখ প্রকাশ করছি।
এসময় উপস্থিত ছিলেন গঙ্গা পদ্মা মেলবন্ধন সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উদযাপন পর্ষদের আহবায়ক এডভোকেট ড. এম শহীদুল ইসলাম, ভারতের আন্তর্জাতিক রবীন্দ্রচর্চা কেন্দ্রের সভাপতি চিত্রশিল্পী ড. অভিজিৎ রায় চৌধুরী, প্রভাষক রণদ্বীপ চৌধুরী লিংকন, মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী প্রমুখ।



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিভোনিয়ায় বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

লিভোনিয়ায় বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার