আমেরিকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা

খেলাধুলার মাধ্যমে ত্রিপুরার সাথে হবিগঞ্জের সম্প্রীতি বৃদ্ধির উদ্যোগ

  • আপলোড সময় : ০২-০৩-২০২৪ ১১:৪১:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৪ ১১:৪১:৫৮ পূর্বাহ্ন
খেলাধুলার মাধ্যমে ত্রিপুরার সাথে হবিগঞ্জের সম্প্রীতি বৃদ্ধির উদ্যোগ
হবিগঞ্জ, ২ মার্চ : হবিগঞ্জ জেলার দুটি উপজেলার ৫৫ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে। ত্রিপুরায় বসবাস করে অনেক লোকের পূর্ব পুরুষের বাড়ী হবিগঞ্জ জেলায়। আখাউড়া স্থল বন্দর দিয়ে ওই দুই এলাকার লোকজনের রয়েছে ব্যাপক আসা যাওয়া। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাল্লা স্থল বন্দরের আধুনিকায়নের কাজও শেষ দিকে। সেখানকার চেক পোস্ট দিয়েও অনেকের যাতায়াত রয়েছে। এই দুই এলাকার এই সর্ম্পকের সেতৃ বন্ধনকে আরও সুদৃঢ় করতে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আয়োজন এবং সফর বিনিময়ের সিদ্ধান্ত হয়েছে।
শনিবার দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে এক মতবিনিময় সভায় এই উদ্যোগ নেয়া হয়। হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভারত স্পোর্টস ফ্রেন্ডশীপ ফোরামের সাধারন সম্পাদক ড. সুজিত রায়, ত্রিপুরার বিশিষ্ট ক্রীড়া সংগঠক লিটন রায়, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শঙ্খ শুভ্র রায়, এডভোকেট শাহ ফখরুজ্জামান, অতিরিক্ত সাধারন সম্পাদক মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, সদস্য এডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভু, ফেরদৌস আহমেদ, আসাদুজ্জামান, মেজবাহ উদ্দিন আহমেদ জামিন, মোহাম্মদ সৈয়দ, সুজন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪

ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪