আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়

আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পাচ্ছেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম

  • আপলোড সময় : ০২-০৩-২০২৪ ১২:০৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৪ ১২:০৩:৫৩ অপরাহ্ন
আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পাচ্ছেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম
ঢাকা, ২ মার্চ (ঢাকা পোস্ট) : যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার পাচ্ছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। আগামী ৪ মার্চ হোয়াইট হাউসে তাকে এ পুরস্কার প্রদান করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে. ব্লিঙ্কেন এবং ফার্স্ট লেডি জিল বিডেন হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করবেন।
শনিবার তার চেম্বারের অ্যাসোসিয়েটস সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কাজী মারুফুল ইসলাম ও ব্যারিস্টার ফাইজা মেহরিন ঢাকা পোস্টকে বলেন, অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার গ্রহণের জন্য গতকাল যুক্তরাষ্ট্র চলে গেছেন।
ফাওজিয়া করিম ফিরোজ তিন দশকেরও বেশি সময় ধরে প্রান্তিক গোষ্ঠীর অধিকারের জন্য  আইনি লড়াই করেছেন।
তিনি সুনামধন্য আইনী পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠান ফাওজিয়া করিম অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রধান। এছাড়া ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যক্তিগতভাবে গার্মেন্টস শ্রমিকদের পক্ষে তাদের নিয়োগকর্তাদের বিরুদ্ধে প্রায় ৩ হাজার মামলা দায়ের করেন।
ফাওজিয়া করিম ফিরোজ ২০০৭-২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অ্যাসিড সারভাইভারস ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ফাওজিয়া করিম ফিরোজ। ২০২৩  সালের নভেম্বরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন যৌন হয়রানির মামলা পর্যালোচনা এবং আদালতে সুপারিশ করার জন্য ফাওজিয়া ফিরোজসহ পাঁচ সদস্যের কমিটি গঠন করে।
উল্লেখ্য, বিশ্বজুড়ে শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা ও সমতা এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের পক্ষে যেসব নারী সাহস, শক্তি এবং নেতৃত্ব দিয়ে থাকেন, তাদেরকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করে থাকে যুক্তরাষ্ট্র। এই বছর বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশের নারী এই পুরস্কার পাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন