আমেরিকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু
দুটি চুরি হওয়া গাড়ি উদ্ধার

মেট্রো ডেট্রয়েটে পুলিশের যৌথ অভিযানে একাধিক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৪ ১২:৫২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৪ ১২:৫৩:৪৫ পূর্বাহ্ন
মেট্রো ডেট্রয়েটে পুলিশের যৌথ অভিযানে একাধিক গ্রেপ্তার
ডেট্রয়েট, ৪ মার্চ : মিশিগান রাজ্য পুলিশ, সাউথফিল্ড পুলিশ এবং ডেট্রয়েট পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে দুটি চুরি হওয়া গাড়ি উদ্ধার এবং একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মিশিগান রাজ্য পুলিশের সেকেন্ড ডিস্ট্রিক্টের এক টুইট বার্তায় বলা হয়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে সাউথফিল্ড পুলিশ সন্দেহভাজন এক বন্দুকধারীকে ধাওয়া করছিল, কিন্তু সন্দেহভাজনের কালো রেঙর ক্রাইসলার ৩০০ গাড়িটি  হারিয়ে ফেলে। একটি হেলিকপ্টারে রাজ্য পুলিশের একজন ট্রুপার গাড়িটিকে ইন্টারস্টেট ৯৬ এর পূর্ব দিকে যেতে এবং ওয়াইমিং স্ট্রিটে প্রস্থান করতে দেখেন। আকাশ থেকে ধারণ করা ফুটেজে দেখা গেছে, মেরিগ্রোভ ও ওহাইও স্ট্রিট এলাকায় ক্রাইসলার ৩০০ এর চালক একটি কালো চ্যালেঞ্জার চালকের সাথে দেখা হয়। এরপর হেলিকপ্টারটি   গাড়ি দুটি অনুসরণ করছিল। ক্রাইসলার ৩০০ ধাওয়া করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াইমিং এবং ম্যাকনিকোলস রাস্তার মোড়ে থামে। একাধিক আরোহী গাড়ি থেকে নেমে চ্যালেঞ্জারে ঢুকে পড়েন। চ্যালেঞ্জার পালাতে থাকে যতক্ষণ না এটি গিলবার্ট স্ট্রিট এবং মিশিগান অ্যাভিনিউয়ের কাছে থামে এবং সমস্ত আরোহী গাড়ি থেকে পালিয়ে যায়। রাজ্য পুলিশ এবং ডেট্রয়েট পুলিশ সন্দেহভাজনদের খুঁজে বের করে গ্রেপ্তার করে। দুটি গাড়িই চুরি হয়েছে বলে জানা গেছে। সাউথফিল্ড পুলিশ ক্রাইসলার ৩০০ এর আরোহীদের হেফাজতে নিয়েছে এবং মিশিগান রাজ্য পুলিশ সাউথফিল্ডের ১৮ বছর বয়সী পুরুষ চ্যালেঞ্জারের চালককে গ্রেপ্তার করেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেশার গণ্ডি পেরিয়ে সুরের মঞ্চে ইফতেখারুল চিশতি

পেশার গণ্ডি পেরিয়ে সুরের মঞ্চে ইফতেখারুল চিশতি