আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৪ ০২:৩৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৪ ০২:৩৬:২৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ৫ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। চার মার্চ সোমবার সন্ধ্যায় আটলান্টিক সিটির একটি ভেন্যুতে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারওমেন কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান।
সভায় আটলান্টিক সিটির কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল, কাউন্সিলম্যান আনজুম জিয়া,  আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ডেমোক্র্যাট নেতা  ওয়ালটার জনসন, আব্দুর রফিক, জাকিরুল ইসলাম খোকা, মো. নাসির শেখ, ডোনাল্ড হ্যারিস, জেফ ডরসি সহ অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নিউ জার্সির ২য় কংগ্রেসনাল জেলা থেকে  কংগ্রেসম্যান পদে ডেমোক্র্যাটিক দলীয় মনোনয়ন প্রত্যাশী জো সালেরনো বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ডেমোক্র্যাটিক দলীয় নেতৃবৃন্দ আগামী ১৭ মার্চ, রবিবার  অনুষ্ঠিতব্য  আটলান্টিক কাউন্টি  ডেমোক্র্যাটিক কমিটির  ৪৯তম  বার্ষিক কনভেনশন সফল করার লক্ষ্যে  তাঁদের সুচিন্তিত মতামত পেশ  করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় নেতৃবৃন্দ আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। এছাড়া সভায় ডেমোক্র্যাটিক দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ